BD Campus || Online Newsportal in Bangladesh

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শেষ হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে এ ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হবে।রবিবার (১৮ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তার সাথে আলাপকালে এ তথ্য জানা গেছে।অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিতীয় ধাপের ফল সফটওয়্যারে ইনপুট দেওয়ার কাজ চলছে। দুই/একদিনের

 
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
প্রাথমিকের দ্বিতীয় ধাপের ফল কবে—জানালেন সচিব
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:০৫ পিএম |

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শেষ হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে এ ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হবে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তার সাথে আলাপকালে এ তথ্য জানা গেছে। 

অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিতীয় ধাপের ফল সফটওয়্যারে ইনপুট দেওয়ার কাজ চলছে। দুই/একদিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে। এরপর ফলাফল প্রকাশ করা হবে। চলতি সপ্তাহেই এ ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হবে বলেও জানান তারা। 


এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন, ‘১৫ কার্যদিবসের মধ্যে দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। সেটি বাস্তবায়নে কাজ করছে অধিদপ্তর। আশা করছি দুই অথবা তিনদিনের মধ্যেই দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল প্রকাশিত হবে।’

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে খুলনা, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় পর্বের পরীক্ষার্থী ছিলেন ৪ লাখ ৩৯ হাজার ৪৪৩ জন। তিন বিভাগের ২২ জেলার ৬০৩টি কেন্দ্রের ৯ হাজার ৩৫৭টি কক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ









 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com