BD Campus || Online Newsportal in Bangladesh

শিক্ষার্থী ভর্তির ফি থেকে আয় করা টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। দেশের সব মাধ্যমিক বিদ্যালয়কে আগামী চার কর্মদিবসের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। তবে স্কুলে ভর্তির বিপুল পরিমাণ অর্থ এরই মধ্যে শিক্ষা সামগ্রী, শিক্ষকদের বেতন, ঈদে বোনাস এবং জাতীয় অনুষ্ঠানে আয়োজনে

 
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
ক্ষুব্ধ শিক্ষকরা
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪, ২:৪৬ পিএম |

শিক্ষার্থী ভর্তির ফি থেকে আয় করা টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। দেশের সব মাধ্যমিক বিদ্যালয়কে আগামী চার কর্মদিবসের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। তবে স্কুলে ভর্তির বিপুল পরিমাণ অর্থ এরই মধ্যে শিক্ষা সামগ্রী, শিক্ষকদের বেতন, ঈদে বোনাস এবং জাতীয় অনুষ্ঠানে আয়োজনে ব্যয় হয়ে গেছে বলে প্রধান শিক্ষকদের দাবি। কাউকে না জানিয়ে সিদ্ধান্ত নেওয়ায় ক্ষুব্ধ শিক্ষকরা। 
বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের একটি চিঠি ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরি স্বাক্ষরিত ঐ পত্রে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক স্তুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৩-২৪ অর্থ বছরের গৃহীত ভর্তি ফি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সরকারি কোষাগারে জমাদান সংক্রান্ত চালানের কপি গ্রহনপূর্বক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা আগামী চার কর্মদিবসের মধ্যে অধিদপ্তরে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল। 

স্কুলে ভর্তির বিপুল পরিমাণ অর্থ এরই মধ্যে শিক্ষা সামগ্রী, শিক্ষকদের বেতন, ঈদে বোনাস এবং জাতীয় অনুষ্ঠান আয়োজনে ব্যয় হয়ে গেছে বলে এক প্রধান শিক্ষকের দাবি। কেউ কেউ মনে করছেন, বেসরকারি বিদ্যালয় জাতীয়করণের জন্য প্রাথমিক ধাপ এটি হতে পারে। তবে এ নিয়ে আলোচনা ছাড়া এতবড় সিদ্ধান্ত কীভাবে সম্ভব তা তারা ভেবে পাচ্ছেন না।

এ ছাড়াও ভর্তি ফি বলতে কোন সীমা রেখা উল্লেখ করা হয়নি। তিনি বলেন ভর্তি ফিতে সেশন চার্জ, খেলাধুলা ফি, বিদ্যুৎ- পানি চার্জসহ বিভিন্ন খাত থাকে। চিঠিটি সম্পূর্ণ অস্পষ্ট বলেও তিনি দাবি করেন।


হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, ফকরুজ্জমান জানান, দুই মাস আগেই সরকার অবসর ও কল্যাণ তহবিলের কথা বলে নতুন ছাত্রদের ভর্তির টাকা থেকে ১০০ টাকা করে নিয়েছে। এখন হঠাৎ করে ভর্তি ফি সরকারি কোষাগারে জমা দেয়ার এ সিদ্ধান্ত বজ্রপাতের সামিল। ৬ মাস আগে প্রাপ্ত ভর্তি ফি থেকে শিক্ষকদের বেতন, বোনাস, জাতীয় কর্মদিবস পালন, শিক্ষা সামগ্রীতেই ব্যয় হয়ে গেছে। কোন প্রকার পূর্ব নোটিশ ছাড়াই, শিক্ষক নেতৃবৃন্দকে পাস কাটিয়ে এমন পরিপত্রে বিস্মিত হয়েছেন তিনি।

মাউশির সহকারি পরিচালক ও চিঠিতে স্বাক্ষারকারী জিয়াউল হায়দার হেনরী বলেন,  স্কুলগুলোর বেতনের টাকা সরকারি কোষাগারে রাখতে হয়। স্কুলের থাকে সেশন ফি। সরকারি স্কুলগুলো বেতনের টাকা সরকারি কোষাগারে রাখে কিন্তু বেসরকারি স্কুল সেটি রাখছে না। তিনি আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।


বিডি ক্যাম্পাস/সিআর/জেডএইচ









 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com