| শিরোনাম: |
|
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতনের চেক ছাড়
নিজস্ব প্রতিবেদক:
|
|
মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর ২০২৩ মাসের বেতনের চেক ছাড় হয়েছে। সরকারী অংশের চেক বণ্টনকারী রাষ্ট্রায়াত্ত ( অগ্রণী ও রুপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয়, জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয়) ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। ![]() শিক্ষকরা আগামী ০৪ অক্টোবরের পর থেকে বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন। সোমবার ০২ সেপ্টেম্বর বিষয়টি জানিয়ে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোঃ জাকির হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আদেশের স্মারক নম্বর : ৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২১-৪৩ তারিখ: ০২-১০-২৩ খ্রি: ![]() বিডি ক্যাম্পাস/জাহিদ হাসান/সিআর/জেড এইচ
|