| শিরোনাম: |
|
স্কুল-কলেজ শিক্ষকদের জানুয়ারি মাসের এমপিওর চেক ছাড়
বিডি ক্যাম্পাস ডেস্ক:
|
|
বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি (২০২৪) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী বাংকে পাঠানো হয়। শিক্ষক-কর্মচারীরা আগমী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংক থেকে এমপিওর টাকা তুলতে পারবেন। ![]() রোববার ( ৪ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্ততে তথ্য জানা যায়। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে। স্মারক নম্বর : ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০২৩/২৪৩/৪ তারিখ : ০৪/০২/২০২৩ বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ
|