BD Campus || Online Newsportal in Bangladesh

ঠাকুরগাঁওয়ে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা দিতে গিয়ে ‘প্রক্সি’ জালিয়াতির কারণে আটক হয়েছেন আরও এক চাকরিপ্রার্থী। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা দিতে এলে হাতের লেখায় অমিল থাকায় ওই চাকরিপ্রার্থীর জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসে। পরে তাঁর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ায় পুলিশে সোপর্দ করা হয়।আটক মনোরঞ্জন চন্দ্র রায় (৩০)

 
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
প্রাথমিকের মৌখিক পরীক্ষায় আবার জালিয়াতি ধরা, আটক ১
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪, ১১:৫০ এএম |

ঠাকুরগাঁওয়ে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা দিতে গিয়ে ‘প্রক্সি’ জালিয়াতির কারণে আটক হয়েছেন আরও এক চাকরিপ্রার্থী। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা দিতে এলে হাতের লেখায় অমিল থাকায় ওই চাকরিপ্রার্থীর জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসে। পরে তাঁর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়ায় পুলিশে সোপর্দ করা হয়। 

আটক মনোরঞ্জন চন্দ্র রায় (৩০) পীরগঞ্জ উপজেলার বাসন্তী গ্রামের মৃত দীনেশ চন্দ্র রায়ের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও নিয়োগ বোর্ডের সদস্যসচিব খন্দকার মুনছুর রহমান। 


তিনি জানান, বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে পরীক্ষার্থী মনোরঞ্জন চন্দ্র রায় মৌখিক পরীক্ষার সময় হাতের লেখার সঙ্গে লিখিত পরীক্ষার হাতের লেখার অমিল পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার প্রক্সি অন্যের মাধ্যমে দেওয়া হয়েছিল বলে স্বীকার করেন। 

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, ‘মনোরঞ্জন চন্দ্র রায়ের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।’ 


প্রসঙ্গত, গত বুধবারও শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষা দিতে এসে ‘প্রক্সি’ জালিয়াতিতে ধরা পড়েছেন মোছা. রোজি আক্তার (২৭) নামের এক চাকরিপ্রার্থী। এরপর জিজ্ঞাসাবাদে তাঁর হয়ে আরেকজনের পরীক্ষা দেওয়ার কথা তিনি স্বীকার করলে তাঁর বিরুদ্ধে মামলা করে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। পরদিন আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠায় পুলিশ।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ









 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com