BD Campus || Online Newsportal in Bangladesh

মাদারীপুরের রাজৈর উপজেলার ৪২ নম্বর খালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নেওয়াকে কেন্দ্র করে দুই শিক্ষকের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। সহকারী শিক্ষক গৌতম চন্দ্র দাস একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফুলমালা হীরাকে চেয়ার দিয়ে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজৈর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপা বিশ্বাস অভিযুক্ত শিক্ষক

 
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
ক্লাস নেওয়াকে কেন্দ্র করে শিক্ষিকাকে পেটালেন শিক্ষক
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:০৬ পিএম |

মাদারীপুরের রাজৈর উপজেলার ৪২ নম্বর খালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নেওয়াকে কেন্দ্র করে দুই শিক্ষকের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। সহকারী শিক্ষক গৌতম চন্দ্র দাস একই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফুলমালা হীরাকে চেয়ার দিয়ে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজৈর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপা বিশ্বাস অভিযুক্ত শিক্ষক গৌতম চন্দ্র দাসকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে স্কুলে আসেন সহকারী শিক্ষক গৌতম চন্দ্র দাস। স্কুলে এসেই তিনি বাসায় চলে যান। পরে ১১টার দিকে আবার স্কুলে আসেন। এ সময় ক্লাস না নিয়ে বাসায় চলে যাওয়ার কথা শিক্ষিকা ফুলমালা হীরা জিজ্ঞাসা করেন। এ নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে গৌতম চন্দ্র দাস চেয়ার দিয়ে পিটিয়ে শিক্ষিকা ফুলমালা হীরাকে আহত করেন। পরে তিনি রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।

এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় বাড়ৈ বিষয়টি রাজৈর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপা বিশ্বাসকে জানালে অভিযুক্ত শিক্ষককে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়।

অভিযুক্ত শিক্ষক গৌতম চন্দ্র দাস বলেন, শিক্ষিকা ফুলমালা হীরা আমাকে আগে আঘাত করে পরে আমি করেছি।


আহত শিক্ষিকা ফুলমালা হীরা বলেন, আমাকে গৌতম চন্দ্র দাস চেয়ার দিয়ে পিটিয়ে আহত করেন। আমি এর বিচার চাই । 

প্রধান শিক্ষক বিনয় বাড়ৈ বলেন, বিষয়টি অত্যন্ত দু:খজনক। আমি রাজৈর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানালে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।

রাজৈর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপা বিশ্বাস বলেন, শিক্ষিকা ফুলমালা হীরাকে মারধরের ঘটনা শুনি। ঘটনার সত্যতা পেয়ে আমি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে কথা বলি। পরে অভিযুক্ত শিক্ষক গৌতম চন্দ্র দাসকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। 


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ









 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com