BD Campus || Online Newsportal in Bangladesh

আসন্ন রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি উচ্চমাধ্যমিকের শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৪ মার্চ পর্যন্ত সরকারি-বেসরকারি কলেজ খোলা থাকবে। তবে বন্ধ থাকবে মাদ্রাসা। যার ফলে পুরো রমজান ছুটি পাচ্ছেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।রোববার (১১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের উপসচিব হাসিনা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ২০২৪ শিক্ষাবর্ষের

 
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
পুরো রমজান মাস বন্ধ থাকবে সরকারি-বেসরকারি মাদ্রাসা
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:১৯ পিএম |

আসন্ন রমজানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি উচ্চমাধ্যমিকের শিক্ষাপ্রতিষ্ঠানও খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৪ মার্চ পর্যন্ত সরকারি-বেসরকারি কলেজ খোলা থাকবে। তবে  বন্ধ থাকবে মাদ্রাসা। যার ফলে পুরো রমজান ছুটি পাচ্ছেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
রোববার (১১ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগের উপসচিব হাসিনা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ২০২৪ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়।

মন্ত্রণালয় প্রজ্ঞাপন বাস্তবায়নের তাগিদ দিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়।


এতে বলা হয়, আসন্ন রমজানে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি ও বেসরকারি কলেজগুলোতেও শ্রেণি কার্যক্রম সচল রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। 

তবে পুরো রমজান ছুটি পাচ্ছেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রজ্ঞাপনে ৭ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত টানা ৩০ দিন ছুটির কথা উল্লেখ রয়েছে। সে অনুযায়ী পুরো রমজান মাস ছুটি পাচ্ছেন তারা।

এর আগে বৃহস্পতিবার শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, আসন্ন রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান আংশিক খোলা থাকবে। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ে স্কুল-কলেজ ও সরকারি-বেসরকারি উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের কলেজগুলো রমজানের প্রথম ১৫ দিন এবং প্রাথমিক পর্যায়ের স্কুল রমজানের প্রথম ১০ দিন খোলা থাকবে।


শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) খোদেজা খাতুন। নির্দেশনায় বলা হয়েছে, ২০২৪ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা আংশিক সংশোধন করা হয়েছে। আগামী ১০ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত ১৫ দিন সরকারি ও বেসরকারি কলেজগুলোতে শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। 

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে ১১ বা ১২ মার্চ পবিত্র রমজান মাস শুরু হতে পারে।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com