BD Campus || Online Newsportal in Bangladesh

অন্যদের দিয়ে প্রক্সি (অন্যের পরিবর্তে) পরীক্ষা দেওয়ানোর অপরাধে নওগাঁর সাপাহার উপজেলার সরফতুল্লাহ ফাজিল মাদরাসা কেন্দ্রের ৫৯ দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে ভুয়া ৫৯ পরীক্ষার্থীকে আটক করা হয়। তবে সবার বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছেন সাপাহার

 
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
এক কেন্দ্রে ৫৭ ‘ভুয়া’ দাখিল পরীক্ষার্থী, সচিবসহ আটক সবাই
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ১:০৫ পিএম আপডেট: ২০.০২.২০২৪ ৯:০৯ পিএম |

অন্যদের দিয়ে প্রক্সি (অন্যের পরিবর্তে) পরীক্ষা দেওয়ানোর অপরাধে নওগাঁর সাপাহার উপজেলার সরফতুল্লাহ ফাজিল মাদরাসা কেন্দ্রের ৫৯ দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে ভুয়া ৫৯ পরীক্ষার্থীকে আটক করা হয়। তবে সবার বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।  সেই সঙ্গে যেসব মাদরাসা ভুয়া পরীক্ষার্থীদের দিয়ে পরীক্ষা দেওয়াচ্ছে, সেগুলোর প্রধানদের নামে নিয়মিত মামলা করার নির্দেশ দিয়েছেন।


ভুয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানো মাদরাসাগুলো হলো সাপাহারের সিমুলডাঙা দাখিল মাদরাসা (সদ্য এমপিওভুক্ত), মানিকুড়া দাখিল মাদরাসা (সদ্য এমপিওভুক্ত), বলদিয়াঘাট দাখিল মাদরাসা (সদ্য এমপিওভুক্ত), পলাশডাঙা দাখিল মাদরাসা, দেওপাড়া দাখিল মাদরাসা, আলাদিপুর দাখিল মাদরাসা, তুলসিপাড়া দাখিল মাদরাসা ও আন্ধারদীঘি দাখিল মাদরাসা।  

কেন্দ্র সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে খাতায় স্বাক্ষর নেওয়ার সময় ভুয়া পরীক্ষার্থীর বিষয়টি টের পেয়ে কেন্দ্র সচিবকে জানান কক্ষ পরিদর্শকরা।  

সেই তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে কেন্দ্র সচিব ইউএনওকে জানালে সঙ্গে সঙ্গে তিনি তিনি কেন্দ্রে অভিযান চালান। এসময় শিক্ষার্থীদের প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, ছবিসহ প্রয়োজনীয় সব কিছু যাচাই-বাছাই করে ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীকে শনাক্ত করা হয়।


এ কেন্দ্রে ৪০টি মাদরাসার পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখানে ৮৯৮ জন পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে সিমুলডাঙা দাখিল মাদরাসা থেকে ১১ জন, পলাশডাঙা দাখিল মাদরাসা থেকে আটজন, দেওপাড়া সিংপাড়া দাখিল মাদরাসা থেকে তিনজন, আলাদিপুর দাখিল মাদরাসা থেকে একজন, তুলসিপাড়া দাখিল মাদরাসা থেকে ১৪ জন, বলদিয়াঘাট দাখিল মাদরাসা থেকে দুজন, আন্ধারদীঘি দাখিল মাদরাসা থেকে ১৭ জন ও মানিকুড়া দাখিল মাদরাসা থেকে তিনজন কেন্দ্রে এসে প্রক্সি পরীক্ষা দিচ্ছিল। তাদের আটক করে ছেড়ে দেওয়া হলেও প্রকৃত পরীক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে কেন্দ্র সচিব মোসাদ্দেক হোসেন বলেন, আমি গোপন সূত্রে জানতে পেরে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। এর পর ইউএনও স্যার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা স্যার এসে কক্ষ পরিদর্শকদের সহায়তায় ৫৯ জন ভুয়া পরীক্ষার্থীদের শনাক্ত করেন।  

ইউএনও মাসুদ হোসেন বলেন, যাচাইয়ের পর ৫৯ জন ভুয়া পরীক্ষার্থী শনাক্ত হয়েছে। তারা যে ৫৯ পরীক্ষার্থীর হয়ে পরীক্ষা দিচ্ছিল, তাদের বহিষ্কার করা হয়েছে। এছাড়া আটটি মাদরাসার প্রধানদের নামে কেন্দ্র সচিবকে নিয়মিত মামলা করতে বলা হয়েছে।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com