BD Campus || Online Newsportal in Bangladesh

 
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
গবেষণায় সাফল্য, ঢাবিতে ‘ডিনস অ্যাওয়ার্ড’ পেলেন ৮ শিক্ষক
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৫৬ পিএম |

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৮ জন শিক্ষককে ‘ডিনস্ রিসার্চ অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল শিক্ষকদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।
 
আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক ক্যাটাগরিতে ডিনস্ রিসার্চ অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষকগণ হলেন - প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এইচ এম নুরুন নবী, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী, অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুনাওয়ার সুলতানা এবং সহযোগী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, মৎস্যবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. আনোয়ার হোসেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. তাহমিনা ইসলাম, অণুজীব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. রাফিউল ইসলাম রাঁঙ্গা এবং মৎস্যবিজ্ঞান বিভাগের প্রভাষক মিসেস নুসরাত জাহান পুনম।


অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রায়োগিক গবেষণা পরিচালনার জন্য শিক্ষক ও গবেষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের এমন গবেষণা করতে হবে, যা আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারে। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গবেষকদের প্রণোদনা দিবে বলে তিনি উল্লেখ করেন। শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক আরও জোরদারের উপর তিনি গুরুত্বারোপ করেন।  

উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইনসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শেফালী বেগম।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ









 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com