| শিরোনাম: |
|
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সোশিও ক্যাম্প সিজন ১১ অনুষ্ঠিত
ডেল্টা টাইমস ডেস্ক:
|
|
বুধবার (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়টিতে অনুষ্ঠিত এই কর্মশালাটি শেষ হয়। স্বাভাবিক জীবন যাপনে যে সামাজিক সমস্যাগুলো মানুষকে বাঁধা সৃষ্টি করে, সমাজের সেই সমস্যাগুলোর সম্ভাব্য সমাধান তুলে ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন আইডিয়া জেনারেটিং প্রতিযোগিতায়। প্রথম রাউন্ডে অংশগ্রহণকারী ২৮০টি গ্রুপের মধ্যে ছয়টি গ্রুপ তৃতীয় এবং অন্তিম পর্বে উত্তীর্ণ হয়। গ্র্যান্ড ফিনালেতে, বেরেটাস এন বাটারকাপস, ক্রিপার্স, মাল্টিন্লাই বাই জিরো, টাম বিরিয়ানি, টাম পাকোড়া, এবং টীম গীচ টপস দলগুলি বিচারক প্যানেলের সামনে তাদের বিশেষ ধারণা উপস্থাপন করে। তাদের মধ্যে ক্রিপার্স দলটি চ্যাম্পিয়ন হিসেবে উত্তীর্ণ হয়। এছাড়া টাম বিরিয়ানি প্রথম রানার্স আপ এবং বেরেটাস এন বাটারকাপস দলটি দ্বিতীয় রানার্স আপ হিসেবে উত্তীর্ণ হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়নদের জন্য ১ লাখ টাকা, ১ম রানার্স আপের জন্য ৬০ হাজার টাকা এবং ২য় রানার্স আপের জন্য ৪০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়। উপদেষ্ট মেশবাউল হাসান চৌধুরী বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি করে, যুব সমাজকে সমাজের গুরত্বপূর্ন কাজগুলোতে সক্রিয় ভাবে অংশগ্রহণে উদ্বুদ্ধ করাই সোশিও ক্যাম্পের মূল উদ্দেশ্য। নর্থ সাউথ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের জেনারেল সেক্রেটারি রাজু আহম্মেদ বলেন, সামাজিক সমস্যা নিয়ে খোলামেলা এবং যুক্তিসঙ্গত আলোচনার মাধ্যমে সম্ভাব্য কোনো সমাধান বের করার একটি মাধ্যম তৈরি করে দিয়েছে সোশিও ক্যাম্প। প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনএসইউ কোষাধ্যক্ষ ড. আব্দুর রব খান। বিশেষ অতিথি ছিলেন এসবিই'র ডিন ড. হেলাল আহম্মদ। বিচারক প্যানেলের দ্বয়িত্ব পালন করেন, এনএসইউ'র মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদ হাসান, এনএসইউ'র ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমেদ, ক্লচিজে এমডি ড. কামরুজ্জামান, গোলাম সুমদানি এবং আরিফুল বাশার। ডেল্টা টাইমস/সিআর/জেডএইচ
|