BD Campus || Online Newsportal in Bangladesh

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ওএমআর শিট মূল্যায়নের কাজ শেষ হয়েছে। এখন ওএমআর শিট স্ক্রিনিংয়ের কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ শেষে জুলাই মাসে লিখিত পরীক্ষা আয়োজন করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।এনটিআরসিএ’র একটি সূত্র জানিয়েছে, আসন্ন ঈদের পর ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষা আয়োজন

 
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষা কবে—জানাল এনটিআরসিএ
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪, ৪:৩২ পিএম |

১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ওএমআর শিট মূল্যায়নের কাজ শেষ হয়েছে। এখন ওএমআর শিট স্ক্রিনিংয়ের কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ শেষে জুলাই মাসে লিখিত পরীক্ষা আয়োজন করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

এনটিআরসিএ’র একটি সূত্র জানিয়েছে, আসন্ন ঈদের পর ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষা আয়োজন করা হবে। প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর দ্রুত লিখিত পরীক্ষার তারিখ প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ’র সচিব ওবায়দুর রহমান বলেন, ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষা জুন মাসে আয়োজনের পরিকল্পনা ছিল। তবে প্রশ্নপত্র ছাপানোর কাজ একটু দেরিতে শুরু হওয়ায় পরীক্ষা জুলাই মাসে আয়োজন করা হবে।


পরীক্ষার সুনির্দিষ্ট সময় জানতে চাইলে তিনি আরও বলেন, পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে জুলাই মাসের মাঝামাঝি অথবা শেষ দিকে লিখিত পরীক্ষা আয়োজন করা হতে পারে।


এর আগে গত ১৫ মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধনের স্কুল/সমপর্যায় ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দেশের ৮টি বিভাগের ২৪ জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

একইদিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী।


বিডি ক্যাম্পাস/সিআর/জেডএইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com