| শিরোনাম: |
|
১৮ তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরিক্ষা নিয়ে যা জানাল এনটিআরসিএ
বিডি ক্যাম্পাস ডেস্ক:
|
|
১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর এখন লিখিত পরীক্ষা কবে এ নিয়ে প্রশ্ন উঠেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বলছে, জুলাই মাসের দুটি তারিখ প্রাথমিকভাবে ভাবা হয়েছে। শিগগিরই এটা চূড়ান্ত করে ফেলা হবে। ![]() এনটিআরসিএর সচিব ওবায়দুর রহমান বলেন, ‘আমরা ভেবেছি জুলাই মাসের ১২ বা ১৩ তারিখ লিখিত পরীক্ষা নেব। নির্বাচন, বাজেট এগুলোকে সামনে রেখে তারিখ ঠিক করা নিয়ে আমরা বসব। দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে।’ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ১৫ মে ১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে। এতে উত্তীর্ণ হয় ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন প্রার্থী। উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জনসহ সর্বমোট ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে সার্বিক পাসের গড় হার ৩৫ দশমিক ৮০ শতাংশ। এনটিআরসিএ ১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার যে ফল প্রকাশ করেছে, তাতে দেখা গেছে বিপুল পরিমাণ প্রার্থী পাস করতে পারেননি। এতে দেখা গেছে, ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় ৮ লাখ ৬০ হাজারের বেশি প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি। বিডি ক্যাম্পাস/সিআর/জেডএইচ
|