| শিরোনাম: |
|
শেরপুরের সাংবাদিক কন্যা ঐশী জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে
শহিদুল ইসলাম শাওন, জেলা প্রতিনিধি, বগুড়া:
|
|
এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ (গোল্ডেন) পেয়েছে সিরাজুম মুনিরা ঐশী। ঐশীর প্রাপ্ত নম্বর ১২৫৬। ঐশী বগুড়ার শেরপুরের প্রথিতযথা বিদ্যাপীঠ পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। ঐশী দৈনিক ইত্তেফাক পত্রিকার শেরপুর উপজেলা প্রতিনিধি, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান ও শেরপুর উপজেলার শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মোছাঃ ফাতেমা খাতুন দম্পতির ২য় কন্যা। ![]() সিরাজুম মুনিরা ঐশী ২০০৮ সালে বগুড়া জেলার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লাজুয়ান গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার দাদার নাম আলহাজ্ব মোকছেদ আলী ভূঁইয়া। তার মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, সিনিয়র সহকারী জজ মোঃ সোহেল রানা, সেজ চাচা ঢাকার মিরপুরের এভারেস্ট কোচিং সেন্টারের পরিচালক আরিফুজ্জামান রানা ঐশীর ভবিষ্যত জীবনে আরো সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ঐশী তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে স্কুলের শিক্ষক মন্ডলী, কোচিং সংশ্লিষ্ঠ শিক্ষক, অনলাইন মডারেটরসহ সিনিয়র যারা তাকে পড়াশুনায় উৎসাহ যুগিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ঊল্লেখ্য, ঐশীর বড়ভাই আম্মার ইয়াসির অভি রাজশাহী মেডিকেলের প্রথম বর্ষের ছাত্র ও ছোটবোন জান্নাতুল মাওয়া (তিয়াসা) পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের কেজি শ্রেণীর ছাত্রী। বিডি ক্যাম্পাস/শহিদুল ইসলাম শাওন/সিআর/জেড এইচ |