BD Campus || Online Newsportal in Bangladesh

গত ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টিপাত বেড়েছে। এ সময়ে সেখানে বৃষ্টিপাত হয়েছে ১৭৮ মিলিমিটার। আগেই অবশ্য আবহাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছিল সিলেটে বৃষ্টিপাত বাড়বে।আগামী ২০ জুলাই থেকে সিলেটের ন্যায় দেশজুড়ে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। রোববার (১৭ জুলাই) রাতে তিনি এ তথ্য জানান।তিনি বলেন, ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়ছে। গত

 
সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
সিলেটে বৃষ্টি বেড়েছে, বাড়বে সারাদেশে
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৮ জুলাই, ২০২২, ১০:১৪ এএম |

গত ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টিপাত বেড়েছে। এ সময়ে সেখানে বৃষ্টিপাত হয়েছে ১৭৮ মিলিমিটার। আগেই অবশ্য আবহাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছিল সিলেটে বৃষ্টিপাত বাড়বে। 

আগামী ২০ জুলাই থেকে সিলেটের ন্যায় দেশজুড়ে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মো. ওমর ফারুক। রোববার (১৭ জুলাই) রাতে তিনি এ তথ্য জানান। 

তিনি বলেন, ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়ছে। গত রাত থেকে সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেড়েছে। সিলেটে বৃষ্টিপাত অব্যাহত থাকার পাশাপাশি ২০ জুলাই থেকে সারাদেশে বৃষ্টি বাড়বে। এতে তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসবে।

আবহাওয়াবিদ ওমর ফারুক আরও বলেন, দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ গত দুদিন ধরে কমে আসছে। আবহাওয়ার আজকের পূর্বাভাসে স্পষ্টভাবে বলা হয়েছে, রাজশাহী, রংপুর ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপপ্রবাহের অঞ্চল কমে যাচ্ছে। আগামী দুদিনে তাপপ্রবাহ প্রশমিত হয়ে যাবে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সিলেটে সর্বোচ্চ ১৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিলেটে গতকাল রাত থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। 

পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, রাজশাহী ও ঢাকা বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।  

গত ২৪ ঘণ্টায় সৈয়দপুর স্টেশনে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।  


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com