BD Campus || Online Newsportal in Bangladesh

শিক্ষকের সাথে অসৌজন্যমূলক আচরণ করলে ছাত্রকে বেত্রাঘাত করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছে আসিফ ইকবাল শাওন নামে কলেজের একাদশ শ্রেণি এক ছাত্র।বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ময়মনসিংহ নগরীর রয়েল মিডিয়া কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ইমরুল হাসান সিদ্দিকীর নামে এ মামলা করা হয়।পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট সকালে একাদশ

 
সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
বেত্রাঘাত করায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রের মামলা
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২, ৫:২৩ পিএম |

শিক্ষকের সাথে অসৌজন্যমূলক আচরণ করলে ছাত্রকে বেত্রাঘাত করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছে আসিফ ইকবাল শাওন নামে কলেজের একাদশ শ্রেণি এক ছাত্র।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ময়মনসিংহ নগরীর রয়েল মিডিয়া কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ইমরুল হাসান সিদ্দিকীর নামে এ মামলা করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৩১ আগস্ট সকালে একাদশ শ্রেণির বাংলা ক্লাস চলছিল। এ সময় কে কে ব্যাকরণ বই আনেনি জানতে চান শিক্ষক ইমরুল হাসান। তখন আসিফ নামের ওই ছাত্র বই আনেনি জানালে শিক্ষক তাকে বেত দিয়ে পেটান। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শিক্ষকের নামে থানায় লিখিত অভিযোগ দেয় আসিফ। বৃহস্পতিবার দুপুরে অভিযোগটি মামলা হিসেবে নথিবদ্ধ হয়েছে।
এ প্রসঙ্গে আসিফ জানান, কলেজে ওই শিক্ষকের লেখা একটি ব্যাকরণ বই পাঠ্য হয়েছে। কোনো শিক্ষার্থী বইটি না কিনে থাকলে ভয়ভীতি দেখানো হয়। গত ৩১ আগস্ট ক্লাস চলাকালে শিক্ষক আবারও জানতে চান কে কে বই আনেনি। পরে যাদের বই নেই তাদের গালাগালি করে শ্রেণিকক্ষে দাঁড় করিয়ে রাখা হয়। কিছুক্ষণ পর সবাইকে বসিয়ে দিলেও আমাকে বেত দিয়ে ১৫ থেকে ২০টি আঘাত করে নানা কথা বলে অপমান করেন। পরে বাধ্য হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক ইমরুল হাসান বলেন, বই পাঠ্য করেছে কর্তৃপক্ষ। বই যদি কেউ না আনে তবে জবাব চাওয়া যেতেই পারে। এ জন্য ওই ছাত্র অসৌজন্যমূলক আচরণ করে। ফলে ছাত্রকে শাসন করতেই বেত দিয়ে গায়ে কয়েকটি আঘাত করা হয়। তবে এটি মামলা পর্যন্ত গড়াবে কল্পনাও করেননি বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে রয়েল মিডিয়া কলেজের অধ্যক্ষ স্নেহাশীষ চন্দ্র দে বলেন, শ্রেণিকক্ষে ওই শিক্ষক শুধু বলেছিলেন কেন বই আনা হয়নি। এতে ছাত্র বেয়াদবি করেছিল। একজন ছাত্রকে শিক্ষক শাসন করতেই পারেন। এ জন্য মামলা করতে হবে, তা ভাবতেও অবাক লাগে। এটা হয়েছে তৃতীয় কারও ইন্ধনে।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, ঘটনাটির তদন্ত চলছে। দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com