BD Campus || Online Newsportal in Bangladesh

জামালপুরের বকশীগঞ্জে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের সীমারপাড় এলাকা থেকে সারজিনা আক্তার (১৫) নামে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।সারজিনা পৌর এলাকার সামছের আলীর মেয়ে। স্থানীয় সানরাইজ এডুকেয়ার একাডেমির ছাত্রী ছিল সে।পরিবারের সদস্যদের বরাত দিয়ে পৌর মেয়র নজরুল

 
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
পরীক্ষা কেন্দ্রে অসুস্থ ছাত্রী, রাতে পাওয়া গেল ঝুলন্ত মরদেহ
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ১২:৩৯ পিএম আপডেট: ১৯.০৯.২০২২ ১২:৪৯ পিএম |

জামালপুরের বকশীগঞ্জে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের সীমারপাড় এলাকা থেকে সারজিনা আক্তার (১৫) নামে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

সারজিনা পৌর এলাকার সামছের আলীর মেয়ে। স্থানীয় সানরাইজ এডুকেয়ার একাডেমির ছাত্রী ছিল সে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর জানান, শনিবার সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সারজিনা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দেয়। একপর্যায়ে কেন্দ্রেই অসুস্থ হয়ে পড়ে সে। পরীক্ষা ভালো দিতে না হওয়ায় অভিভাবকদের ভয়ে ‘আত্মহত্যা’ করেছে সে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, পৌর এলাকার সীমারপাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সোমবার জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে মরদেহ। প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com