BD Campus || Online Newsportal in Bangladesh

ভোলায় পাঙ্গাসিয়া বাজার মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে গোপনে একই পরিবারের ৪ জন সদস্যকে নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে চাকরি প্রত্যাশী ও এলাকাবাসী।সোমবার (১৯ সেপ্টম্বর) দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এবং পরে বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনায় প্রধান শিক্ষক আবুল কাশেমের পরিবারের ৪ সদস্যর নিয়োগ বাতিল করে

 
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
নিজ পরিবারের ৪ সদস্যকে গোপনে নিয়োগ দিলেন প্রধান শিক্ষক
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২, ২:৪৪ পিএম আপডেট: ২০.০৯.২০২২ ৪:৪৪ পিএম |

ভোলায় পাঙ্গাসিয়া বাজার মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ে গোপনে একই পরিবারের ৪ জন সদস্যকে  নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে চাকরি প্রত্যাশী ও এলাকাবাসী।

সোমবার (১৯ সেপ্টম্বর) দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এবং পরে বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনায়  প্রধান শিক্ষক আবুল কাশেমের পরিবারের ৪ সদস্যর নিয়োগ বাতিল করে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ দেয়ার দাবি জানায় এলাকাবাসী।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. শাজাহান বলেন, পাঙ্গাসিয়া বাজার মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম ম্যানেজিং কমিটিকে না জানিয়ে বিদ্যালয়ে অফিস সহায়ক, আয়া, নৈশ্যপ্রহরী ও পরিচ্ছন্নতা ৪টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেন পত্রিকায়। তার নিজস্ব লোকদের নিয়োগ দেয়ার জন্য স্থানীয় সংসদের নির্দেশ অমান্য করে নিজের পছন্দ মতো লোককে ম্যানেজিং কমিটির সভাপতি বানায়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যদের না জানিয়ে বিজ্ঞপ্তিটি জনসম্মুখে প্রকাশ না করে গোপনে তার পছন্দের লোকদের দিয়ে আবেদন করায় ও পরীক্ষা দেয়ায়। এতে করে অন্য চাকরি প্রত্যাশীরা আবেদন করা ও পরীক্ষা দেয়ার সুযোগ পায়নি।

তিনি গোপনে অফিস সহায়ক পদে তার বড় মেয়ে শারমিন আক্তার, আয়া পদে প্রধান শিক্ষকের ভাতিজার স্ত্রী সুলতানা আক্তারকে, নৈশ্য প্রহরী পদে নিয়োগ পান প্রধান শিক্ষকের ভাগিনা মো. মামুন ও পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ পান প্রধান শিক্ষক এর নাতি মো. ইউনুছ।


তাই এই নিয়োগ বাতিল করে পুনরায় সকলকে নিয়োগ পরীক্ষায় সুযোগ করে দেওয়ার দাবি জানান এলাকাবাসী।

তবে পাঙ্গাসিয়া বাজার মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়োগ পরীক্ষা স্বচ্ছভাবেই সম্পন্ন করা হয়েছে।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com