BD Campus || Online Newsportal in Bangladesh

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুর দিয়ে এক কলেজছাত্রীর গাল কেটে দিয়েছে জাহিদ হোসেন (১৮) নামে এক যুবক। শনিবার (২৯ অক্টোবর) সকালে গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।আহত ওই ছাত্রী বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে পলাতক রয়েছে ওই বখাটে।আহত ছাত্রীর সহপাঠী

 
সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজছাত্রীর গাল কাটলেন যুবক
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২, ৬:৪১ এএম |

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুর দিয়ে এক কলেজছাত্রীর গাল কেটে দিয়েছে জাহিদ হোসেন (১৮) নামে এক যুবক। শনিবার (২৯ অক্টোবর) সকালে গফরগাঁও মহিলা ডিগ্রি কলেজের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

আহত ওই ছাত্রী বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে পলাতক রয়েছে ওই বখাটে।

আহত ছাত্রীর সহপাঠী ও স্থানীয়রা জানান, র্দীঘদিন ধরেই ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল জাহিদ। কিন্তু ওই ছাত্রী এতে রাজি হয়নি। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার সকালে কলেজের মূল ফটকে অবস্থান নেন জাহিদ ও তার সহযোগী রাকিব। ওই ছাত্রী কলেজে প্রবেশকালে পথ রোধ করে আবারও প্রেমের প্রস্তাব দেন জাহিদ। এতে রাজি না হওয়ায় ধারালো ক্ষুর দিয়ে তার গালের বেশ কয়েকটি স্থান কেটে দেন জাহিদ। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। 


গফরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, এখনো এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে আমরা দোষীদের আটক করার চেষ্টা করছি। শুনেছি আহত ওই ছাত্রীর বাবা একজন রিকশাচালক।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com