BD Campus || Online Newsportal in Bangladesh

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ঠিকাদারের গাফিলতির কারণে নির্মাণাধীন ভবন শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলভবনের ছাদের ওপর থেকে রড পড়ে রবিবার (অক্টোবর) সকাল ৯টায় এক শিক্ষার্থী নিহত হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।নিহতের নাম উষা মনি (৮)। সে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ শ্রীপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে ও শাহগঞ্জ শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

 
সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
স্কুলভবনে নির্মাণকাজ, মাথায় রড পড়ে প্রাণ গেলো শিক্ষার্থীর
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ১০:৩৯ এএম |

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ঠিকাদারের গাফিলতির কারণে নির্মাণাধীন ভবন শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলভবনের ছাদের ওপর থেকে রড পড়ে রবিবার (অক্টোবর) সকাল ৯টায় এক শিক্ষার্থী নিহত হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। 

নিহতের নাম উষা মনি (৮)। সে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ শ্রীপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে ও শাহগঞ্জ শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, সকালে ৯টায় প্রতিদিনের মতো স্কুলে আসে শিক্ষার্থী উষা মনিসহ অন্য শিক্ষার্থীরা। তখন স্কুলের তৃতীয় তলা ভবনের কাজ চলছিল। নিচ তলায় পাঠদান চলে। পানি খাওয়ার জন্য বের হলে নির্মাণাধীন তিন তলা ভবনের ওপর থেকে থেকে রড পড়ে উষা মনি আহত হয়। শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা মিলে শিক্ষার্থীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উষাকে মৃত ঘোষণা করে।

এসময় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. মির্জা রিয়াদ হাসান জানান, শিশুটির মাথায় বড় ধরনে আঘাতের কারণে মৃত্যু হয়। হাসপাতালে আসার আগেই শিশুটি প্রাণ হারাণ।

প্রত্যক্ষদর্শী জানান, ঠিকাদার প্রতিষ্ঠান নিরাপত্তা নিশ্চিত না করে কাজ না করার জন্য এই ঘটনাটি ঘটেছে। এর দায় ঠিকাদার প্রতিষ্ঠান এড়াতে পারে না।

এদিকে, ঠিকাদার মাইন উদ্দিন জানান, এটি একটি দুর্ঘটনা। নিরাপত্তার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, নির্মাণাধীন ভবনের নিচে ক্লাস না করার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে বলা হয়েছিল। এরপরও ক্লাস করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।


প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার হোসেন জানান, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com