BD Campus || Online Newsportal in Bangladesh

পটুয়াখালীর বাউফল উপজেলার ইউনিয়ন চন্দ্রদ্বীপ। খুব সহজে এ ইউনিয়নের বাসিন্দারা উপজেলা সদরের সাথে যোগাযোগ করতে পারে না। বর্তমানে শিক্ষক সংকটের কারণে সদর থেকে বিচ্ছিন্ন এই ইউনিয়নের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। বর্তমানে উপজেলার শিক্ষার হার একেবারে নগণ্য। তবে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ উদাসীন বলে অভিযোগ স্থানীয়দের।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চন্দ্রদ্বীপ

 
সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
শিক্ষক সংকটে চন্দ্রদ্বীপে প্রাথমিক শিক্ষার বেহাল দশা
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২, ৬:১৫ পিএম |

পটুয়াখালীর বাউফল উপজেলার ইউনিয়ন চন্দ্রদ্বীপ। খুব সহজে এ ইউনিয়নের বাসিন্দারা উপজেলা সদরের সাথে যোগাযোগ করতে পারে না। বর্তমানে শিক্ষক সংকটের কারণে সদর থেকে বিচ্ছিন্ন এই ইউনিয়নের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। বর্তমানে উপজেলার শিক্ষার হার একেবারে নগণ্য। তবে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ উদাসীন বলে অভিযোগ স্থানীয়দের। 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চন্দ্রদ্বীপ ইউনিয়নের মোট ৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫০ জন আর শিক্ষকের পদ রয়েছে ৩৩টি। কিন্তু বাস্তবে ছয়টি বিদ্যালয়ে কর্মরত আছেন মাত্র ১৩ জন শিক্ষক। এর মধ্যে চরওয়াডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক আছেন তিনজন, দক্ষিণ চরওয়াডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুজন, চররায়সাহেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনজন, চরকচুয়া-মিয়াজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুজন, চরব্যারেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন ও আসম ফিরোজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুজন শিক্ষক রয়েছেন। শিক্ষক সংকটের কারণে কখনো একই কক্ষে একাধিক শ্রেণির শিক্ষার্থীদের একসঙ্গে পাঠদান করাতে হয়। 

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক বলেন, ‘দারিদ্র্যতার কারণে এখানকার শিশুরা সহজে স্কুলমুখী হয় না। তার ওপর শিক্ষক স্বল্পতার কারণে প্রতিটি বিদ্যালয়ে পাঠদান করতে হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় এখানে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা যাচ্ছে না। দীর্ঘদিন শিক্ষক বদলি এবং সংযুক্তি বন্ধ করে রাখায় এ সমস্যার সমাধানও হচ্ছে না।’

চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আফরোজা বেগম বলেন, ‘এমনিতেই আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। তার উপর মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা না হলে আরও পিছিয়ে যাব। তিনি বলেন, দুর্গম জনপদ হওয়ায় শিক্ষা কর্মকর্তারা নিয়মিত স্কুল পরিদর্শন করেন না। আমি চন্দ্রদ্বীপের প্রতিটি বিদ্যালয়ে শিক্ষকের শূ্ন্যপদ পূরণের জোর দাবি জানাচ্ছি।’ 


চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক আলকাচ মোল্লা বলেন, ‘প্রতিটি বিদ্যালয়ে মাত্র ২-৩ জন শিক্ষক দিয়ে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। শিক্ষক সংকট দূর করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পদক্ষেপ নেওয়া হবে।’ 

উপজেলা শিক্ষা কর্মকর্তা দেবাশীষ ঘোষ বলেন, ‘বদলি ও সংযুক্তি বন্ধ থাকায় সেখানে শিক্ষক পোস্টিং দেওয়া যাচ্ছে না। তবে বদলির আদেশ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’  


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com