| শিরোনাম: |
|
স্কুল থেকে বের হয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র নিখোঁজ
বিডি ক্যাম্পাস ডেস্ক :
|
|
ময়মনসিংহ নগরে তানজিম আহমেদ মুয়াজ (১২) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানায় জিডি করেন নিখোঁজের মা শামিমা আক্তার। ![]() নিখোঁজ তানজিম আহমেদ মুয়াজ নগরের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। সে আকুয়া ডন মোড় এলাকার মোসলেহ উদ্দিন মাসুমের ছেলে। নিখোঁজ ছাত্রের মা শামিমা আক্তার জানান, বৃহস্পতিবার সকালে পরীক্ষা দিতে মুকুল নিকেতন স্কুলে যায় মুয়াজ। এরপর দুপুর ১২টার দিকে পরীক্ষা দিয়ে স্কুল থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি সে। দিনভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর ছেলের সন্ধান না পেয়ে সন্ধ্যায় থানায় জিডি করেছেন তিনি। আরও পড়ুন: প্রাথমিকে শিক্ষক নিয়োগে পদ সংখ্যা বাড়ছে কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন বলেন, নিখোঁজের ব্যাপারে থানায় জিডি করা হয়েছে। পুলিশের একটি টিম ওই স্কুলছাত্রকে উদ্ধারের জন্য কাজ করেছে। বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ
|