BD Campus || Online Newsportal in Bangladesh

লক্ষ্মীপুরে বালু ভর্তি ট্রাকের চাপায় মো. আজিম হোসেন (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয় মো. রানা ও রিয়াজ হোসেন নামে আরও দুই শিক্ষার্থী। এদের মধ্যে রিয়াজের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।শনিবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে সড়ক দুর্ঘটনা ও শিক্ষার্থীর মৃত্যুর বিষয় নিশ্চিত করেন, চন্দ্রগঞ্জ

 
সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
লক্ষ্মীপুরে ট্রাকচাপায় শিক্ষার্থীর মৃত্যু
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩, ১১:২৬ এএম |

ফাইল ছবিলক্ষ্মীপুরে বালু ভর্তি ট্রাকের চাপায় মো. আজিম হোসেন (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয় মো. রানা ও রিয়াজ হোসেন নামে আরও দুই শিক্ষার্থী। এদের মধ্যে রিয়াজের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।

শনিবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে সড়ক দুর্ঘটনা ও শিক্ষার্থীর মৃত্যুর বিষয় নিশ্চিত করেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওহিদ। এর আগে পৌনে ৮টার দিকে লক্ষ্মীপুর ঢাকা মহাসড়কের বটতলী বাজার এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী আজিম হোসেন সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ড আঠিয়া তলী গ্রামের বাবুল হোসেনের ছেলে ও চাঁদখালী এ রব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। আহতরা একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজিম ও তার বন্ধুরা বিকেলে দুইটি মোটরসাইকেল নিয়ে চন্দ্রগঞ্জে মেলায় ঘুরতে যান। মেলায় থেকে আসা পথে বটতলী বাজার এলাকায় পৌঁছলে, তার বিপরীত দিক লক্ষ্মীপুর মজু চৌধুরী হাট থেকে ছেড়ে আসা বালু ভর্তি ট্রাক আজিমের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আজিমের মৃত্যু হয়। আহত হয় রানা ও রিয়াজ তারা আজিমের বন্ধু। ঘাতক চালক ও ট্রাকটি আটকরা সম্ভব হয়নি।


আরও পড়ুন: ৫ বছরে বিদ্যালয়ে গিয়েছেন মাত্র ৩৪ দিন !

ওসি মো. ওহিদ জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। আহত হয় আরও দুই ব্যক্তি। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। ঘাতক চালক ও ট্রাকটি আটকরা সম্ভব হয়নি। তবে হাইওয়ে পুলিশ এ বিষয়ে কাজ করছে।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com