| শিরোনাম: |
|
খুলনায় গুলি করে ব্যবসায়ীকে হত্যা
বিডি ক্যাম্পাস ডেস্ক:
|
|
আরও পড়ুন: ঢাবি ভর্তি পরীক্ষায় আবারও বড় পরিবর্তন
স্থানীয় লোকজন জানান, মিলন ফকির কয়েকজনের সঙ্গে ফুলতলার শিকিরহাট খেয়াঘাট ইজারা নিয়ে পরিচালনা করতেন। ঘাটের ইজারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে তাকে হত্যা করা হতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কারা কী কারণে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। এ ঘটনায় এখনও কেউ আটক নেই। বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ |