| শিরোনাম: |
|
পলাশবাড়িতে সবজির ব্যাগে হেরোইন, গ্রেপ্তার ১
বিডি ক্যাম্পাস ডেস্ক:
|
|
গাইবান্ধার পলাশবাড়িতে সবজির ব্যাগে হেরোইনসহ মাহাতাব মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার মইশালবাড়ি আলীপুর গ্রামের বাসিন্দা। ![]() শনিবার (২৯ এপ্রিল) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ। জানা যায়, ২৮ এপ্রিল রাতে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলার বাঁশকাটা এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে। এ সময় শিশির পরিবহন নামে একটি বাসে তল্লাশি চালিয়ে সবজির ব্যাগ থেকে ৭৭ গ্রাম হেরোইনসহ মাহাতাবকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে পলাশবাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ
|