BD Campus || Online Newsportal in Bangladesh

নিহত ওই শিক্ষার্থীর নাম ওম্মে হাবিবা (১২)। সে উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং তিতাস উপজেলার চান নাগেরচর গ্রামের জিয়াউল হকের মেয়ে।বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সেলিম তালুকদার জানান, দুটি ক্লাস শেষ হওয়ার পর দেখি ওম্মে হাবিবা নামের মেয়েটিকে তার কয়েকজন সহপাঠী ধরাধরি করে অফিসের দিকে

 
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৬ জুন, ২০২৩, ৫:৪৩ পিএম |

নিহত ওই শিক্ষার্থীর নাম ওম্মে হাবিবা (১২)। সে উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং তিতাস উপজেলার চান নাগেরচর গ্রামের জিয়াউল হকের মেয়ে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সেলিম তালুকদার জানান, দুটি ক্লাস শেষ হওয়ার পর দেখি ওম্মে হাবিবা নামের মেয়েটিকে তার কয়েকজন সহপাঠী ধরাধরি করে অফিসের দিকে নিয়ে আসছে। মেয়েটি দাঁড়াতে পারছিলনা দেখে তাৎক্ষণিক দুজন শিক্ষক দিয়ে তাকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স গৌরীপুর মোড়ে পাঠাই। সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। এরপর শুনি সে মারা গেছে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. ওয়াহিদুজ্জামান বলেন, ওম্মে হাবিবা নামে স্কুল ছাত্রীকে অসুস্থ অবস্থায় নিয়ে আসে। কি কারণে অসুস্থ, অতিরিক্ত গরমে নাকি ফুড পয়জনিং সেটা সঠিক ভাবে বলা যাচ্ছে না। এখানে আনার পর মুখ দিয়ে লালা ও ফেনা জাতীয় কিছু বের হচ্ছিল। পরে তাকে দ্রুত ঢাকায় পাঠানো হলে নেয়ার পথেই সে মারা যায়। পরে পুনরায় তাকে এখানে নিয়ে আসে।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, হাসপাতাল থেকে বিষয়টি শোনার পর বিদ্যালয়ে আমার অফিসার পাঠিয়েছি। বিস্তারিত পরে জানা যাবে।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com