BD Campus || Online Newsportal in Bangladesh

সন্ত্রসী হামলায় নিহত বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানীর হত্যার সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা বলেন, ‘সিসি টিভির ফুটেজ দেখে হত্যার সাথে জড়িত অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে নাম পরিচয় জানানো যাচ্ছে না। পরিবার থেকে এখনো থানায় মামলা দায়ের করেনি।জামালপুরের পুলিশ

 
সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
সাংবাদিক নাদিম হত্যায় জড়িত গ্রেপ্তার ৩
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ৭:৩৬ পিএম আপডেট: ১৫.০৬.২০২৩ ৭:৪২ পিএম |

সন্ত্রসী হামলায় নিহত বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানীর হত্যার সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।

বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা বলেন, ‘সিসি টিভির ফুটেজ দেখে হত্যার সাথে জড়িত অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে নাম পরিচয় জানানো যাচ্ছে না। পরিবার থেকে এখনো থানায় মামলা দায়ের করেনি।

জামালপুরের পুলিশ সুপার মো: নাছির উদ্দিন জানান, সিসিটিভির ফুটেজে সাংবাদিক নাদিমের উপর হামলাকারীদের সনাক্ত করে ৫টি টিম অভিযান চালাচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে সবাইকে গ্রেপ্তারকে করা হবে।

নাদিম একাত্তর টেলিভিশনের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও জেলা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে ছিলেন।

নাদিমের পরিবারের অভিযোগ, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন এ হামলা চালিয়েছে।

বকশীগঞ্জের স্থানীয় সাংবাদিকরা জানান, গত বুধবার রাত ১০টায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরছিলেন গোলাম রব্বানী নাদিম। পথিমধ্যে নাদিমকে পিটিয়ে অজ্ঞান অবস্থায় নির্জনে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা নাদিমকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নেয়। কিন্তু তার অবস্থা আশংকাজনক থাকায় জামালপুর হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে নেয়া হয়। সেখানে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নাদিমের স্ত্রী মনিরা বেগম বলেন, ‘উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর ‘নারী কেলেঙ্কারীর’ নিউজ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের লোকজনরা নাদিমের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আমার স্বামী সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যার সঙ্গে জড়িত মাহমুদুল আলম বাবুসহ তার সহযোগীদের ফাঁসির দাবি জানাচ্ছি।’

অভিযুক্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর মোবাইলে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। এ কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে তৎক্ষণিক জামালপুর প্রেসক্লাব প্রতিবাদ সভা করেছে। প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে সাংবাদিক নাদিমকে হত্যাকারী মাহবুবুল আলম বাবু চেয়ারম্যানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারসহ ফাঁসির দাবি করেন। প্রতিবাদ সভা থেকে ৩ দিনের শোক কর্মসূচিসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন সাংবাদিক নেতারা।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com