BD Campus || Online Newsportal in Bangladesh

ময়মনসিংহের মুক্তাগাছায় পুকুরের পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের গড়বাজাইল গ্রামে এই ঘটনা ঘটে।নিহতরা হলেন, ওই এলাকার ইস্রাফিলের মেয়ে মরিয়ম (১৪) ও মাহবুবুল আলমের মেয়ে মাবিয়া (৯)। সম্পর্কে তারা দু'জন চাচাতো বোন।আরও পড়ুন:কম্পিউটার সায়েন্স বিষয়ের নিবন্ধন পরীক্ষা বন্ধ হচ্ছেমুক্তাগাছা থানার

 
সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
পুকুরে ডুবে দুই মাদ্রাসা ছাত্রীর মৃত্যু
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৫ জুলাই, ২০২৩, ১০:৪৬ এএম |

ময়মনসিংহের মুক্তাগাছায় পুকুরের পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের গড়বাজাইল গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই এলাকার ইস্রাফিলের মেয়ে মরিয়ম (১৪) ও মাহবুবুল আলমের মেয়ে মাবিয়া (৯)। সম্পর্কে তারা দু'জন চাচাতো বোন।


মুক্তাগাছা থানার ওসি (তদন্ত) চাঁদ মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরিয়ম ও মাবিয়া তাদের মা বাবার সাথে ঢাকায় বসবাস করতো। বেশ কিছুদিন আগে তারা নিজ বাড়িতে এসে স্থানীয় একটি মাদ্রাসায় ভর্তি হয়। তারা সেখানেই লেখাপড়া করছিল।


ঘটনার দিন সন্ধ্যার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলা করছিল দু'জন। তারা দু'জনের কেউই সাঁতার জানতো না। ধারণা করা হচ্ছে, খেলাধুলার করার একপর্যায়ে মাবিয়া পুকুরের পানিতে পড়ে যায়। মাবিয়াকে বাঁচাতে মরিয়ম পুকুরে নামে। তবে, সাঁতার না জানায় দু'জন পুকুরের পানিতে তলিয়ে যায়। পরে তাদের পরিবারের লোকজন টের পেয়ে পুকুর থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করে।

চাঁদ মিয়া আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com