BD Campus || Online Newsportal in Bangladesh

যশোর সদরে বাসচাপায় ইজিবাইকের ছয় যাত্রীসহ সাতজন নিহত হয়েছেন। মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন।শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোরের লেবুতলা তেঁতুলতলা এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ইজিবাইক চালক যশোর সদরের সুলতানপুরের সাইফুলের ছেলে ইমরান হোসেন (২৭), বাঘারপাড়ার যাদবপুরের হেলালের যমজ ছেলে হোসেন ও হোসাইন (২), তার

 
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
যশোরে বাসচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৭
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩, ১০:৫২ পিএম |

যশোর সদরে বাসচাপায় ইজিবাইকের ছয় যাত্রীসহ সাতজন নিহত হয়েছেন। মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন।

শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোরের লেবুতলা তেঁতুলতলা এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ইজিবাইক চালক যশোর সদরের সুলতানপুরের সাইফুলের ছেলে ইমরান হোসেন (২৭), বাঘারপাড়ার যাদবপুরের হেলালের যমজ ছেলে হোসেন ও হোসাইন (২), তার মেয়ে খাদিজা (৭) ও একই গ্রামের বাবুল মুন্সির স্ত্রী ফাহিমা খাতুন (৩০)। বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন: বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ প্রাণহানি ৩ 

জাহাঙ্গীর হোসেন নামের স্থানীয় এক মুদিদোকানি বলেন, যশোর থেকে একটি ইজিবাইক সাতজন যাত্রী নিয়ে লেবুতলা বাজারের দিকে যাচ্ছিল। তেঁতুলতলা এলাকায় পৌঁছালে ইজিবাইকটি ডানে একটি বাইপাস সড়কে নামতে যায়। এসময় ইজিবাইকের পেছনে থাকা একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন সড়ক দুর্ঘটনায় সাতজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লেবুতলায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ সাতজন নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। বাস ও ইজিবাইকটি জব্দ করা হয়েছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মোহাম্মদ আলী হাসান বলেন, মরদেহগুলো হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com