BD Campus || Online Newsportal in Bangladesh

বাগেরহাটের শরণখোলা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এক শিক্ষকের জানাজার সময় ঘটে বিপত্তি। জানাজাস্থলে সব পাওনাদার এসে ভিড় করেন। এ সময় বাবার পাওনাদারদের দেখে মরদেহ ফেলে পালিয়ে যান তার সন্তানরা।বৃহস্পতিবার (১৩ জুলাই) শরণখোলা উপজেলার ভাইস চেয়ারম্যান মো. হাসানুজ্জামান পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১২ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। মঙ্গলবার

 
সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
শিক্ষকের জানাজার সময় পাওনাদার দেখে পালালো সন্তানরা
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩, ১০:৩১ এএম |

বাগেরহাটের শরণখোলা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত এক শিক্ষকের জানাজার সময় ঘটে বিপত্তি। জানাজাস্থলে সব পাওনাদার এসে ভিড় করেন। এ সময় বাবার পাওনাদারদের দেখে মরদেহ ফেলে পালিয়ে যান তার সন্তানরা।

বৃহস্পতিবার (১৩ জুলাই) শরণখোলা উপজেলার ভাইস চেয়ারম্যান মো. হাসানুজ্জামান পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১২ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে মারা যান ওই ব্যক্তি।

মৃত আবদুল আজিজ মৃধা (৭০) শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি তাফালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। তার দুই স্ত্রী। প্রথম স্ত্রী মারা গেছেন কয়েক বছর আগে। তিনি দ্বিতীয় স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন উপজেলা সদরের পাঁচ রাস্তা এলাকায়। প্রায় ছয় মাস ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় পড়ে ছিলেন তিনি।

স্থানীয়রা জানান, এমন পরিস্থিতিতে বুধবার সকাল সাড়ে ৯টা থেকে প্রায় পাঁচ ঘণ্টা তার মরদেহ পড়েছিল উপজেলা সদরের রায়েন্দা কেন্দ্রীয় মসজিদের অজুখানার পাশে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিবারের লোকদের খুঁজে এনে বুধবার দুপুর আড়াইটার দিকে জানাজা সম্পন্ন করে মরদেহ দাফন করা হয়।


নিহতের প্রথম সংসারের বড় ছেলে মতিয়ার রহমান বলেন, দ্বিতীয় স্ত্রী-সন্তানদের চাপে বাবা আমাদের কোনো খোঁজ নিতেন না। বাবা অসুস্থ হওয়ার পর কৌশলে তার সমস্ত সম্পত্তি বিক্রি করে টাকা আত্মসাত করে দ্বিতীয় স্ত্রী- সন্তানরা। কিন্ত বাবার কোনো দেনা শোধ করেনি তারা। জানাজার সময় পাঁচজন পাওনাদার এসে টাকা দাবি করলে, দ্বিতীয় ঘরের সন্তানরা বাবার মরদেহ ফেলে পালিয়ে যায়। এ অবস্থায় বেওয়ারিশ হিসেবে বাবার মরদেহ দাফনের জন্য স্থানীয়রা সিদ্ধান্ত গ্রহণ করেন। এ জন্য উপজেলার মালিয়া আল-ফালাহ্ মাদরাসার কবরস্থানে তার কবর প্রস্তুত করা হয়েছিল। পরে উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের মধ্যস্থতায় পাওনাদারদের ঋণ পরিশোধে আশ্বস্ত করার পর জানাজা সম্পন্ন হয়। বাবার মরদেহ আমাদের গ্রামের বাড়িতে দাফনের ব্যবস্থা করি।


ভাইস চেয়ারম্যান মো. হাসানুজ্জামান পারভেজ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী পরিবারের লোক ও পাওনাদারদের সঙ্গে আলোচনা করে মরদেহের জানাজা শেষে আজিজ মাস্টারের প্রথম সংসারের বড় ছেলে মতিয়ার রহমানের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় স্ত্রী-সন্তানদের কাছ থেকে আত্মসাৎকৃত জমি ও অর্থ উদ্ধার করে ঋণ পরিশোধ করা হবে।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুর-ই-আলম সিদ্দিকী বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। তাৎক্ষণিক উপজেলা ভাইস চেয়ারম্যানকে বিষয়টি সমাধান করে মরদেহের জানাজা ও দাফনের জন্য বলা হয়। পাওনাদাররা যাতে তাদের টাকা পেতে পারেন সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com