BD Campus || Online Newsportal in Bangladesh

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে মঠবাড়িয়া-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি সদর উপজেলার গাবখান-ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা এলাকার বৈদারাপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৩৫ জন আহত হয়।স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে ভাণ্ডারিয়া থেকে ছেড়ে আসা বাসটি ঝালকাঠির দিকে আসছিল। পথে ছত্রকান্দার

 
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
ঝালকাঠিতে বাস পুকুরে, নিহত ১৭
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২২ জুলাই, ২০২৩, ১১:২০ এএম |

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে অন্তত ১৭ জন নিহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে মঠবাড়িয়া-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি সদর উপজেলার গাবখান-ধানসিঁড়ি ইউনিয়নের ছত্রকান্দা এলাকার বৈদারাপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ৩৫ জন আহত হয়।

স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে ভাণ্ডারিয়া থেকে ছেড়ে আসা বাসটি ঝালকাঠির দিকে আসছিল। পথে ছত্রকান্দার বৈদারাপুর এলাকায় আসলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায়। এ সময় বাসের যাত্রীদের মধ্যে ১০ পানিতে ডুবে ঘটনাস্থলেই মারা যায়।

বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন বলেন, ঘটনার পর ফায়ার সার্ভিসের ৬টি টিম উদ্ধার কাজে অংশ নেয়। আমরা ঘটনাস্থলে বাসের ভেতর থেকে আটজনকে মৃত অবস্থায় উদ্ধার করেছি। এ ছাড়াও ২৫ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠিয়েছি।


তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি ইতিমধ্যেই পানি থেকে তোলা হয়েছে। বাসের ভেতরে আর কোনো লাশ নেই। এই ঘটনায় আমাদের একজন ফায়ার সার্ভিসের কর্মী আহত হয়েছেন।

ঝালকাঠি সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম বলেন, বাস দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের লাশ সদর হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আরো ৩৫ জন আহত হয়েছে। আহতদের চিকিৎসা সদর হাসপাতালেই দেওয়া হচ্ছে।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com