BD Campus || Online Newsportal in Bangladesh

গাইবান্ধা জেলা শহরে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় বিপ্লব ইসলাম (৪৭) নামের এক ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন। মোটরসাইকেল চালিয়ে ডিউটিতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মারা যান তিনি।আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার শহরের পুরাতন জেলখানা মোড়ের জিরো পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব ইসলাম সিরাজগঞ্জ জেলার

 
সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ট্রাফিক পুলিশ সদস্য নিহত
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩, ১২:০৫ পিএম |

গাইবান্ধা জেলা শহরে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় বিপ্লব ইসলাম (৪৭) নামের এক ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন। মোটরসাইকেল চালিয়ে ডিউটিতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মারা যান তিনি।

আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৬টার শহরের পুরাতন জেলখানা মোড়ের জিরো পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব ইসলাম সিরাজগঞ্জ জেলার শাহাদাতপুর উপজেলার তালগাছী গ্রামের মৃত আজমত আলী মিয়ার ছেলে। তিনি জেলা ট্রাফিক পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। গাইবান্ধা শহরে তিনি বাংলাবাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।


পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাংলাবাজার এলাকার বাসা থেকে ডিউটি করতে মোটরসাইকেল চালিয়ে ট্রাফিক অফিসে আসছিলেন বিপ্লব। এ সময় জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।


ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, অজ্ঞাত ট্রাকটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে সুরতহাল রিপোর্টের জন্য পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করাসহ চালককে আটকের চেষ্টা চলছে। মামলার প্রস্তুতি চলছে।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com