BD Campus || Online Newsportal in Bangladesh

হবিগঞ্জের মাধবপুরে একটি মাদ্রাসায় আলিম পরীক্ষায় ভালো ফল করায় ৮ শিক্ষার্থীকে বিমান ভ্রমণ করিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।উপজেলার কমলপুর হযরত শাহজালাল (র.) আলিম মাদ্রাসা একটি নন-এমপিও প্রতিষ্ঠান। বিগত বছরের মতো এ বছরও দাখিল পরীক্ষায় হবিগঞ্জ জেলার ৬৬টি মাদ্রাসার মধ্যে সেরা ফলাফল অর্জন করেছে প্রতিষ্ঠানটি।এজন্য জিপিএ-৫ প্রাপ্ত ৬ জন ও ৪.৮ পাওয়া ২

 
সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
ভালো ফল করায় ৮ শিক্ষার্থীকে প্লেনে চড়াল মাদ্রাসা কর্তৃপক্ষ
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৪:২৯ পিএম আপডেট: ২৮.০৮.২০২৩ ৭:২৬ পিএম |

হবিগঞ্জের মাধবপুরে একটি মাদ্রাসায় আলিম পরীক্ষায় ভালো ফল করায় ৮ শিক্ষার্থীকে বিমান ভ্রমণ করিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

উপজেলার কমলপুর হযরত শাহজালাল (র.) আলিম মাদ্রাসা একটি নন-এমপিও প্রতিষ্ঠান। বিগত বছরের মতো এ বছরও দাখিল পরীক্ষায় হবিগঞ্জ জেলার ৬৬টি মাদ্রাসার মধ্যে সেরা ফলাফল অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
এজন্য জিপিএ-৫ প্রাপ্ত ৬ জন ও ৪.৮ পাওয়া ২ এতিম শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বিমান ভ্রমণ করানো হয়েছে।

শিক্ষার্থীদের প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখানো হয়। পরে ঢাকা থেকে কক্সবাজার বিমানে ভ্রমণ করিয়ে সমুদ্র সৈকতে ও রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডসহ দর্শনীয় স্থান ঘুরে দেখানো হয়। পরে ট্রেনে করে মাদ্রাসায় ফিরে আসেন তারা।

আনন্দ ভ্রমণের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে মেধাবী ছাত্র মাহমুদুল হাসান তারেক বলেন, আমি ছোটবেলা থেকেই বিমানে চড়ার স্বপ্ন দেখতাম। যখন মাদ্রাসা থেকে ঘোষণা দেওয়া হলো জিপিএ-৫ পেলে বিমান ভ্রমণ করানো হবে, তখন থেকে আমি ১৬ থেকে ১৮ ঘণ্টা পড়েছি। আজ সত্যি স্বপ্ন পূর্ণ হল।


ছাত্রী শুভা আক্তার বলেন, একদিকে জিপিএ-৫ অন্যদিকে বিমাণ ভ্রমণ; আমি খুবই এক্সাইটেড আমি সামনে আরো বেশি মনযোগ দিয়ে পড়ালেখা করব।

ভ্রমণে অংশগ্রহণকারী সদস্য নিপা, তানজিনা, ঝুমুর, পাবেল ও তানিম তাদের আবেগময় অনুভূতি ব্যক্ত করেন।

এ বিষয়ে কমলপুর হযরত শাহজালাল (র.) আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আনিসুর রহমান আদিল বলেন, আমাদের মাদ্রাসার শিক্ষকরা খুবই আন্তরিক ও ছাত্র-ছাত্রীরা খুবই মনযোগী। সেই সঙ্গে অভিভাবকরা অনেক দায়িত্বশীল হওয়ায় এমন ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে। আমরা যে পরিকল্পনা করে পাঠদান পরিচালনা করছি তাতে আগামী বছর হতে শতভাগ জিপিএ-৫ অর্জনে সক্ষম হব ইনশাআল্লাহ ।

তিনি জানান, বিগত বছরেও জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীসহ ১০ জনকে পড়াশুনায় উদ্বুদ্ধ করার জন্য বিমান ভ্রমণ ও বর্ষসেরা শিক্ষকদের ওমরাহ হজ্ব করানো হয়েছে।

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন বলেন, প্রতিষ্ঠানটি নানামুখি উদ্যোগ নিয়ে দ্রুত ভাল ফলাফল অর্জন করছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আহসান বলেন, ছাত্রদের জিপিএ-৫ পেলেই বিমান ভ্রমণ— এটা সত্যিই খুবই সুন্দর উদ্যোগ। এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ভালো ফলাফল করার জন্য প্রতিযোগিতার মনোভাব তৈরি করবে।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com