BD Campus || Online Newsportal in Bangladesh

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ফজরের নামাজে ওযু করতে গিয়ে পুকুরে ডুবে কাইয়ুম ইসলাম শাকিল (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ আগস্ট) ভোর ৫টায় উপজেলার বরমা ইউনিয়নের গাউছিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় ঘটনা ঘটে।বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম টিটু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত ছাত্র একই ইউনিয়নের রিকশা

 
সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
অজু করতে গিয়ে পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৯:৪৯ পিএম আপডেট: ২৯.০৮.২০২৩ ৪:৪৪ পিএম |

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ফজরের নামাজে ওযু করতে গিয়ে পুকুরে ডুবে কাইয়ুম ইসলাম শাকিল (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ আগস্ট) ভোর ৫টায় উপজেলার বরমা ইউনিয়নের গাউছিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় ঘটনা ঘটে।

বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম টিটু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত ছাত্র একই ইউনিয়নের রিকশা চালক মো. আমিনুল ইসলাম সেলিমের ছেলে।


মাদ্রাসার শিক্ষক মওলানা আলমগীর আল কাদেরী জানান, শাকিল ফজরের নামাজ পড়ার জন্য সহপাঠীদের সঙ্গে অজু করতে যায় পুকুর ঘাটে, সেখানে অসাবধানতাবশত পা পিছলে পুকুরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা পুকুর থেকে শাকিলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতাল পাঠায়। এরপর অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য বিজিসি ট্রাষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।


চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. মো. মইনুল জানান, পানিতে ডুবে মুমূর্ষু অবস্থায় শাকিল নামে একজন আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে হাসপাতালে পাঠানো হয়।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com