BD Campus || Online Newsportal in Bangladesh

বরিশাল জেলার উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে পা পিছলে পানিতে পরে নিখোঁজ রয়েছে মতিঝিল আইডিয়ালের মেধাবী শিক্ষার্থী নিশাত তাসনিন তানহা (১৫)।নিখোঁজ নিশাত তাসনিন ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী কামরুল হাসান নাসিম মোল্লার বড় মেয়ে। সে মতিঝিল আইডিয়াল কলেজের মেধাবী শিক্ষার্থী।আরও পড়ুন:ভালো ফল করায় ৮ শিক্ষার্থীকে

 
সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
গোসল করতে গিয়ে নদীতে নিখোঁজ আইডিয়ালের মেধাবী শিক্ষার্থী
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ৮:৪৪ পিএম |

বরিশাল জেলার উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে পা পিছলে পানিতে পরে নিখোঁজ রয়েছে মতিঝিল আইডিয়ালের মেধাবী শিক্ষার্থী নিশাত তাসনিন তানহা (১৫)।
নিখোঁজ নিশাত তাসনিন ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী কামরুল হাসান নাসিম মোল্লার বড় মেয়ে। সে মতিঝিল আইডিয়াল কলেজের মেধাবী শিক্ষার্থী।


আজ মঙ্গলবার (২৯ আগস্ট) বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের রাস্তার মাথা নামক এলাকায় যোগরিকান্দা - ধামুড়ার সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী কামরুল হাসান নাসিম মোল্লার বড় মেয়ে নিশাত তাসনিন তানহা ও তার ছেলে তাজোয়ার হাসান নীভির (১০) মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে উজিরপুরের গ্রামের বাড়ির পেছনে নদীতে শখ করে গোসল করতে যায়। 


এ সময় দু’ভাইবোন একত্রে পা পিছলে নদী মধ্যে পড়ে গেলে, ছেলে তাজোয়ার হাসান চিৎকার করলে মা তানিয়া নাসিম ঘর থেকে বের হয়ে তাকে ধরতে পারলেও অন্য সন্তান মতিঝিল আইডিয়াল কলেজের শিক্ষার্থী নিশাত তাসনিন চোখের পলকে পানির স্রোতে হারিয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ঘন্টা ধরে নিখোঁজ নিশাতের কোনো সন্ধান পাওয়া যায়নি ।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল টিম লিডার কলিম উল্ল্যাহ জানান ,একাধিক ডুবুরির দল তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com