BD Campus || Online Newsportal in Bangladesh

চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি (ভিজে) উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসির নির্বাচনী পরীক্ষা চলাকালে শিক্ষককে চড়-থাপ্পড় মারার ঘটনায় এক ঘণ্টা ক্লাস বর্জন করেন শিক্ষকরা।আজ সোমবার সকালে এ কর্মসূচি পালন করেন তারা। পরে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা এবং পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলেন। ডিসি-এসপির আশ্বাসে ক্লাসে ফিরে

 
সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
ছাত্রের হাতে লাঞ্ছিত শিক্ষক, ফুঁসে উঠেছে চুয়াডাঙ্গা
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩, ৬:১৬ পিএম |

চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি (ভিজে) উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসির নির্বাচনী পরীক্ষা চলাকালে শিক্ষককে চড়-থাপ্পড় মারার ঘটনায় এক ঘণ্টা ক্লাস বর্জন করেন শিক্ষকরা।

আজ সোমবার সকালে এ কর্মসূচি পালন করেন তারা। পরে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা এবং পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের সঙ্গে কথা বলেন। ডিসি-এসপির আশ্বাসে ক্লাসে ফিরে যান শিক্ষকরা। বর্তমানে স্কুলের পরিবেশ স্বাভাবিক। শিক্ষককে মারধরের ঘটনায় আজ সোমবার দুপুরে চুয়াডাঙ্গা সদর থানায় ছাত্রের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে এমন ন্যাক্কারজনক ঘটনায় ফুঁসে উঠেছে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার বেলা ১২টা চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি চুয়াডাঙ্গা বড় বাজার চৌরাস্তার মোড়ে এসে সেখানে মানববন্ধন করে।

শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, শিক্ষককে চড়-থাপ্পড় মারা শিক্ষার্থীকে দুষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে এ রকম ঘটনা ঘটতেই থাকবে। শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছে জানিয়ে বলেন, এই শিক্ষার্থীকে বহিষ্কারসহ আইনের আওতায় আনতে হবে তা না হলে এরকম ঘটনা ঘটতেই থাকবে।


চুয়াডাঙ্গা ভিজে সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান জানান, অভিযুক্ত শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার এবং আইনের আওতায় আনতে হবে। তানাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাব্বুর রহমান জানান, এঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় ৩৩২, ৩৫৩ এবং ৫০৬ ধারায় একটি মামলা দায়ের হয়েছে।


উল্লেখ্য, গতকাল রবিবার বেলা ১১টায় এসএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষা চলছিল ভিজে স্কুলের ১১২ নম্বর কক্ষে। ওই কক্ষে পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন বিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী শিক্ষক হাফিজুর রহমান। এ সময় পরীক্ষার হলে বিশৃঙ্খলা ও অসদুপায় অবলম্বনের অভিযোগে পরীক্ষার্থী দশম শ্রেণির ছাত্র সাইফুল আমিন শীর্ষের খাতা কেড়ে নেন শিক্ষক। এতে শিক্ষক ও ছাত্রের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে শিক্ষক হাফিজুরকে চড়-থাপ্পড় মারেন ছাত্র শীর্ষ। অস্বাভাবিক হয়ে ওঠে পরীক্ষার হল। শিক্ষক মারধরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। এদিকে, এ ঘটনার প্রকৃত কারণ জানতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com