| শিরোনাম: |
|
শাহজালালে এয়ার ফ্রাইয়ার থেকে দেড় কেজি সোনা উদ্ধার
বিডি ক্যাম্পাস ডেস্ক:
|
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক নারী যাত্রীর লাগেজ তল্লাশি করে এয়ার ফ্রাইয়ারের ভেতর থেকে দেড় কেজি সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে দুবাই থেকে আসা বিমানযাত্রী ওই নারীর লাগেজের ভেতরে সন্দেহজনক ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। পরে তল্লাশি করে এ সোনা উদ্ধার করা হয়। এ ঘটনায় যাত্রী ফেরেদৌসি আরাকে আটক করে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। তার গ্রামের বাড়ি ফেনিতে। এয়ার ফ্রাইয়ারের ভেতর থেকে উদ্ধার করা দেড় কেজি ওজনের সোনার পিণ্ড, একটি বার ও স্বর্ণালংকারএয়ার ফ্রাইয়ারের ভেতর থেকে উদ্ধার করা দেড় কেজি ওজনের সোনার পিণ্ড, একটি বার ও স্বর্ণালংকার দুবাই থেকে ঢাকায় আসেন ফেরেদৌসি আরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাল্লাশির সময় তার লাগেজে থাকা এয়ার ফ্রাইয়ারের ভেতরে সন্দেহজনক ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। সেটি ভেঙে চাকতি আকৃতির স্বর্ণপিণ্ড পাওয়া যায়। ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সৈয়দ মোকাদ্দেস হোসেন জানান,এয়ার ফ্রাইয়ারটি ভেঙে পাওয়া চাকতি আকৃতির স্বর্ণপিণ্ডের ওজন ১৩৯০ গ্রাম। এছাড়া একটি বার ও ৯৯ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ১৬০৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ |