BD Campus || Online Newsportal in Bangladesh

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তিতে আবেদনের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামীকাল ২২ জানুয়ারি থেকে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন শুরু করতে পারবেন। প্রথম বর্ষে ভর্তিতে এবারও কোনো পরীক্ষা নেওয়া হবে না। এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।গত রবিবার (১৪ জানুয়ারি) বিকেলে

 
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবারও ফলের ভিত্তিতে ভর্তি, আবেদন শুরু কাল
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪, ১০:০৮ এএম |

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তিতে আবেদনের সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামীকাল ২২ জানুয়ারি থেকে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন শুরু করতে পারবেন। প্রথম বর্ষে ভর্তিতে এবারও কোনো পরীক্ষা নেওয়া হবে না। এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থী ভর্তি করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

গত রবিবার (১৪ জানুয়ারি) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ২২ জানুয়ারি বিকাল ৪টা থেকে অনলাইন প্রাথমিক আবেদন শুরু হবে, যা চলবে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। 


প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ১০ মার্চ থেকে শুরু হবে।

প্রসঙ্গত, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে প্রাথমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পরিবর্তে এসএসসি ও এইচএসসির ফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। এর আগে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো জাতীয় বিশ্ববিদ্যালয়ে।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ











 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com