BD Campus || Online Newsportal in Bangladesh

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য আবেদনের চূড়ান্ত সংখ্যা জানা গেছে। এবার মোট এক লাখ চার হাজার ৩৭৪ জন আবেদন করেছেন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ১৯ জনের বেশি শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর এ তথ্য নিশ্চিত করেছেন।আগামী

 
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
মেডিকেল ভর্তির জন্য চূড়ান্ত আবেদনকারীর সংখ্যা জানা গেল
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪, ১১:৪৬ এএম |

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার জন্য আবেদনের চূড়ান্ত সংখ্যা জানা গেছে। এবার মোট এক লাখ চার হাজার ৩৭৪ জন আবেদন করেছেন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ১৯ জনের বেশি শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ৯ ফেব্রুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্যানুযায়ী, সরকারি মেডিকেলে এবার আসন রয়েছে ৫ হাজার ৩৮০টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে ১৯ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ নেবেন।

জানা গেছে, এবার মেডিকেলে ভর্তির জন্য আবেদন কম হয়েছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেন এক লাখ ৩৯ হাজার ২১৭ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৫ হাজার ৮০০ জন।২০২১-২২ শিক্ষাবর্ষে ১ লাখ ৪৩ হাজার ৭৩০ জন শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন। 


গত ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়। এবার ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এক হাজার ৩০টি আসন বাড়ানো হয়েছে। অনুমোদিত ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন ৬ হাজার ৩৪৮ জন। ভর্তি পরীক্ষায় ন্যূনতম নম্বর (পাস নম্বর) ৪০।


বিদেশি শিক্ষার্থীদের আবেদন গত ৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে। যা চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সরকারি মেডিকেল কলেজগুলোয় বিদেশি শিক্ষার্থীদের জন্য ২২১টি আসন সংরক্ষিত (কোটা) রাখা হয়েছে। ৬৬টি বেসরকারি মেডিকেল কলেজের ৪৫ শতাংশ হিসেবে দু’হাজার ৫৫১টি আসন সংরক্ষণ করা রয়েছে বিদেশিদের জন্য।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com