| শিরোনাম: |
|
চূড়ান্ত হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার তারিখ
বিডি ক্যাম্পাস ডেস্ক:
|
|
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২১ সালের মাস্টার্সের সব ধরনের পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা, চলবে ১১ মার্চ পর্যন্ত। নির্ধারিত তারিখ ও সূচি অনুযায়ী প্রতিদিন দুপুর সাড়ে ১২টায় পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে https://www.nu.ac.bd/পাওয়া যাবে । বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ
|