BD Campus || Online Newsportal in Bangladesh

রোদ কিংবা ঝড়-বৃষ্টি, যাই হোক না কেনো মাদরাসায় উপস্থিত ছিলেন শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদীন। শিক্ষকতায় কাটিয়েছেন ২৫ বছর। এই দীর্ঘ শিক্ষকতা জীবনে একদিনও ছুটি কাটাননি তিনি। সরকারি ছুটির বাইরে কখনও অনুপস্থিত থাকেননি।জয়নাল আবেদীন কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের মৃত ওয়াছি উদ্দিন খাঁনের ছেলে। তিনি উপজেলার শুশুন্ডা ইসলামিয়া আলিম মাদরাসার ‘আরবি’

 
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
২৫ বছরের শিক্ষকতায় ছুটি কাটাননি
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৪৮ পিএম |

রোদ কিংবা ঝড়-বৃষ্টি, যাই হোক না কেনো মাদরাসায় উপস্থিত ছিলেন শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদীন। শিক্ষকতায় কাটিয়েছেন ২৫ বছর। এই দীর্ঘ শিক্ষকতা জীবনে একদিনও ছুটি কাটাননি তিনি। সরকারি ছুটির বাইরে কখনও অনুপস্থিত থাকেননি।

জয়নাল আবেদীন কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর গ্রামের মৃত ওয়াছি উদ্দিন খাঁনের ছেলে। তিনি উপজেলার শুশুন্ডা ইসলামিয়া আলিম মাদরাসার ‘আরবি’ বিভাগের সহকারী অধ্যাপক। ২০২৯ সালে অবসরে যাবেন এই শিক্ষাগুরু।
খোঁজ নিয়ে জানা গেছে, জয়নাল আবেদিন ১৯৮৮ সালের জানুয়ারি মাসে শিক্ষক হিসেবে যোগ দেন। ছয় বছর পর ১৯৯৪ সালে তিনি বেতনভুক্ত হন। ১৯৯৯ সালের শেষের দিকে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষর দায়িত্ব পান।


জয়নাল আবেদীন জানান, মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার পর থেকেই কর্মজীবনে ছুটি না নেওয়ার সিদ্ধান্ত নেন। এরপরই সেই ব্রত নিয়ে কেটে গেছে শিক্ষকতা জীবন।

মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, মূলত ভারপ্রাপ্ত অধ্যক্ষর দায়িত্ব পালন করার সময় প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে এতটাই মনোযোগী হয়েছিলাম যে, ছুটি কি জিনিস সেটা ভুলেই যাই। ভারপ্রাপ্ত অধ্যক্ষর দায়িত্ব ছেড়েছি ঠিকই, প্রতিষ্ঠানের প্রতি যে ভালোবাসা তৈরি হয়েছে, তা আর ছাড়তে পারিনি। তাই সে ভালোবাসার টানে মাঝে মধ্যে রাতে শরীরটা অসুস্থ হলেও সকালে মাদরাসায় যাওয়ার কথা ভাবতেই নিজেকে মানসিকভাবে সুস্থ মনে হতো। এই প্রতিষ্ঠানের প্রতি এখন এতটাই মায়ায় পরেছি, চাইলেই এখানে না এসে থাকতে পারি না।

 
শুধু নিজেই নন, মারদাসার শিক্ষক-শিক্ষার্থীদেরও বন্ধ না নিতে উৎসাহিত করেন তিনি। মোহাম্মদ জয়নাল আবেদীন শিক্ষক সমাজের জন্য অনুকরণীয় বলে জানিয়েছেন ওই মাদরাসার শিক্ষকরা।

শুশুন্ড ইসলামিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মো. গিয়াস উদ্দিন বলেন, জয়নাল আবেদীন সাহেব চাইলেই অন্য শিক্ষকদের মতো প্রতি বছর ২১ দিন করে ছুটি কাটাতে পারতেন। অথচ দীর্ঘ ২৫ বছরে তার পাওনা ৫২৫ দিন ছুটি নেননি তিনি। তার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। সে শিক্ষক সমাজের গর্ব।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com