BD Campus || Online Newsportal in Bangladesh

ময়মনসিংহে ভালুকায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় জান্নাত আরা (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন।বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে ভরাডোবা-ঘাটাইল সড়কের নারাঙ্গী চৌরাস্তা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।জান্নাত উপজেলার মেঞ্জেনা গ্রামের জুলহাস উদ্দিনের মেয়ে। সে নারাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।আরও পড়ুন:বদলি সংক্রান্ত সভা বারবার স্থগিত; হতাশায় শিক্ষকের

 
সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
স্কুল যাওয়ার পথে অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:০৩ পিএম |

ময়মনসিংহে ভালুকায় রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় জান্নাত আরা (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে ভরাডোবা-ঘাটাইল সড়কের নারাঙ্গী চৌরাস্তা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
জান্নাত উপজেলার মেঞ্জেনা গ্রামের জুলহাস উদ্দিনের মেয়ে। সে নারাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে জান্নাত তার চাচা এমরান মিয়ার সঙ্গে স্কুলে যাচ্ছিল। এ সময় ভরাডোবা-ঘাটাইল সড়কের নারাঙ্গী চৌরাস্তা নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে (জান্নাত) গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ভালুকা সরকারি হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com