BD Campus || Online Newsportal in Bangladesh

কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় জড়িত দুই শিক্ষককে আগামী পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার নু মারমা মং।জানা গেছে, জেলার বরুড়া উপজেলার আগানগর আবুল বশির কারিগরি উচ্চ বিদ্যালয় ও

 
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন, দুই শিক্ষার্থী বহিষ্কার
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৫১ পিএম |

কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিনে অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় জড়িত দুই শিক্ষককে আগামী পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার নু মারমা মং। 
জানা গেছে, জেলার বরুড়া উপজেলার আগানগর আবুল বশির কারিগরি উচ্চ বিদ্যালয় ও কলেজ পরীক্ষা কেন্দ্রে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রে নকল করে দুই শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছিলো। এসময় তাদের হাতেনাতে ধরে কেন্দ্র সচিব রেহানা বসরী বহিষ্কার করে। ঘটনার সঙ্গে জড়িত থাকায় দুই শিক্ষককেও অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া দুই শিক্ষক হলেন- নার্গিস আফজাল উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মোস্তফা আলম ও বাড়াইপুর দারুসসুন্নহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আমির হোসেন।


উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন  বলেন, আমরা স্বচ্ছ পরীক্ষা নেওয়ার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। দুই শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া তাদের কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালনকারী দুই শিক্ষক যথাযথভাবে দায়িত্ব পালন না করায় তাদেরকে আগামী পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। 


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com