BD Campus || Online Newsportal in Bangladesh

নেত্রকোণার মদনে হেনট্রলি চাপায় লাকি তালুকদার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। তিনি মদন সরকারি হাজি আব্দুল আজিজ খান কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় কলেজে যাওয়ার সময় নেত্রকোণা-খালিয়াজুরী সড়কের গোবিন্দশ্রী সুজন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাকী গোবিন্দশ্রী বাড়ঘড়িয়া গ্রামের আব্দুল হাই এর মেয়ে। বিষয়টি

 
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
গাড়ি চাপায় কলেজছাত্রীর মৃত্যু
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৫৯ এএম |

নেত্রকোণার মদনে হেনট্রলি চাপায় লাকি তালুকদার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। তিনি মদন সরকারি হাজি আব্দুল আজিজ খান কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় কলেজে যাওয়ার সময় নেত্রকোণা-খালিয়াজুরী সড়কের গোবিন্দশ্রী সুজন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লাকী গোবিন্দশ্রী বাড়ঘড়িয়া গ্রামের আব্দুল হাই এর মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ওসি উজ্জল কান্তি সরকার।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে কোনো গাড়ি না পেয়ে হেঁটে হেঁটে কলেজের দিকে যাচ্ছিল। এ সময় হেনট্রলি মদন পল্লী বিদ্যুতের কুঠি নিয়ে যাওয়াও পথে গোবিন্দশ্রী সুজন বাজারের মোড়ে কলেজেছাত্রী লাকী তালুকদারকে চাপা দেয়। পরে স্থানীয়রা শিক্ষার্থীকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মামুন তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হেনট্রলিসহ চালককে আটক করা হয়েছে।

মদন থানার ওসি উজ্জল কান্তি সরকার জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সুরতাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। হেনট্রলিসহ চালককে আটক করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com