BD Campus || Online Newsportal in Bangladesh

চট্টগ্রামের আনোয়ারায় বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছে রিফা আক্তার নামে এক পরীক্ষার্থী।আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেয় সে। এর আগে, বুধবার রাত পৌনে ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন পরীক্ষার্থীর বাবা আহমদ নবী (৪৫)। এদিন রাত

 
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিল মেয়ে
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৩৭ পিএম |

চট্টগ্রামের আনোয়ারায় বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছে রিফা আক্তার নামে এক পরীক্ষার্থী।

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেয় সে। এর আগে, বুধবার রাত পৌনে ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন পরীক্ষার্থীর বাবা আহমদ নবী (৪৫)। এদিন রাত সাড়ে ১২টার দিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

রিফা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া গ্রামের আহমদ নবীর মেয়ে। সে উপজেলার রায়পুর ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তিন ভাই এক বোনের মধ্যে সবার বড় রিফা। ছোটভাই আহমদ হোসেন অষ্টম শ্রেণিতে ও সাজ্জাদ হোসেন পঞ্চম শ্রেণিতে পড়ে।


রিফাকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে আসা স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম জানান, রাতে তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বৃহস্পতিবার বেলা ১১টায় দাফন হবে। মৃত্যুশোকে কাতর রিফা আক্তারকে বাবার মরদেহ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় অংশ নিতে হলো।


আনোয়ারা-২ বটতলী শাহ মোহছেন আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রসচিব মো. ফরিদুল ইসলাম বলেন, পরীক্ষার্থী রিফা আক্তারের বাবার মৃত্যুতে পুরো পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। তার এই কঠিন সময়ে আমরা সান্ত্বনা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সাহস যুগিয়েছি। সে নিজেকে সামলে আজ ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিয়েছে।

কান্নাজড়িত কণ্ঠে পরীক্ষার্থী রিফা আক্তার জানায়, বাবার ইচ্ছা ছিল আমাকে অনার্স পর্যন্ত পড়ানোর। বাবার ইচ্ছা পূরণ করতে আমি পরীক্ষা বাদ দিইনি। বাবার ইচ্ছাপূরণে লেখাপড়ার জন্য সবার দোয়া চেয়েছে রিফা।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com