BD Campus || Online Newsportal in Bangladesh

দেশে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। এই পরীক্ষায় কুড়িগ্রামের ফুলবাড়ীর এক স্কুল থেকে মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। রুবিনা আক্তার নামের এই শিক্ষার্থী অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের। তার আরও দুজন সহপাঠী পরীক্ষায় অংশ নেয়ার কথা। কিন্তু তারা কেউ নিয়মিত নয়। শুধু মানবিক বিভাগের একজন

 
সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
সব বান্ধবীর বিয়ে হয়ে যাওয়ায় স্কুল থেকে একাই এসএসসি দিচ্ছে রুবিনা
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৪৫ পিএম |

দেশে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। এই পরীক্ষায় কুড়িগ্রামের ফুলবাড়ীর এক স্কুল থেকে মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। রুবিনা আক্তার নামের এই শিক্ষার্থী অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের। তার আরও দুজন সহপাঠী পরীক্ষায় অংশ নেয়ার কথা। কিন্তু তারা কেউ নিয়মিত নয়। শুধু মানবিক বিভাগের একজন শিক্ষার্থী পরীক্ষায় নেয়ার কারণ হিসেবে করোনাকাল ও বাল্যবিয়েকে দুষছেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা।
খোঁজ নিয়ে জানা যায়, ফুলবাড়ীর অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয় শুরু হয় ১৯৯৮ সালে। ২০০৪ সালে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়। বর্তমানে এই স্কুলে শিক্ষার্থী সংখ্যা শতাধিক। আছে পাঁচজন এমপিভুক্তসহ ১১ জন শিক্ষক। চলমান এসএসসি পরীক্ষায় স্কুলটি থেকে অংশ নেয়া রুবিনার পরীক্ষাকেন্দ্র শিমুলবাড়ি মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ে। কেন্দ্র সচিব নাজমা বেগম অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনজন পরীক্ষা দিলেও একজন নিয়মিত বলে নিশ্চিত করেছেন।


রুবিনা বলে, আমার আরও সাত বান্ধবী ছিল। বিয়ে হওয়ায় তারা লেখাপড়া ছেড়ে দিয়েছে। তাই আমি একাই পরীক্ষা দিচ্ছি। এ বিষয়ে জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলামের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি সাড়া দেননি। তবে অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সদ্য নিয়োগ পাওয়া প্রধান শিক্ষক নুরুজ্জামান মিয়া বলেছেন, আগামীতে আরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ ও  লেখাপড়ার মান উন্নয়নে কাজ করব। 


২০২৪ সালে সাধারণ শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে ১২ মার্চ। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে ১৪ মার্চ। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখেরও বেশি।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com