BD Campus || Online Newsportal in Bangladesh

জামালপুরের ইসলামপুর উপজেলার ডিগ্রীর চর উচ্চ বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে চর গোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ডিগ্রীর চর উচ্চ

 
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
ক্লাস বন্ধ রেখে স্কুল মাঠে আওয়ামী লীগের কর্মী সমাবেশ
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৫২ পিএম |

জামালপুরের ইসলামপুর উপজেলার ডিগ্রীর চর উচ্চ বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে চর গোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ডিগ্রীর চর উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সন্ধ্যা ৬টার দিকে শেষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের ওই কর্মী সমাবেশ বিকাল ৪টায় শুরু হলেও বেলা ১টা থেকেই উচ্চ শব্দে মাইকিং করা হয়েছে। সকালে একটা ক্লাস নেওয়ার পর থেকে পাঠদান কার্যক্রম বন্ধ রাখা হয়। মন্ত্রীকে স্বাগত জানানোর জন্য কয়েক ঘণ্টা অপেক্ষার পর বিকাল ৪টার দিকে স্কুল শিক্ষার্থীদের মাঠের প্রবেশ পথে দুই পাশে দাঁড় করানো হয় এবং সেখানে ধর্মমন্ত্রীকে স্বাগত জানান শিক্ষার্থীরা।  

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী জানান, শবে বরাতের জন্য ৫টি থেকে ৬টি ক্লাস করার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানের কারণে একটি ক্লাস করিয়েই পাঠদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরে কিছু শিক্ষার্থীকে কয়েক ঘণ্টা অপেক্ষা করোনার পর মন্ত্রীকে স্বাগত জানাতে মাঠে দাঁড় করিয়ে রাখা হয়।


নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক বলেন, 'আমাদের সন্তানদের রাজনীতি করার জন্য স্কুলে পাঠায় না। তাদের আমরা লেখাপড়া করার জন্য স্কুলে পাঠাই। তাহলে কেন ক্লাস বন্ধ রেখে রাজনৈতিক অনুষ্ঠান করা হলো। আবার আমাদের সন্তানদের দাঁড় করিয়ে রাখা হলো মন্ত্রীকে স্বাগত জানানোর জন্য। তাদের যা ইচ্ছা তারা তাই করলো। মনে হচ্ছে দেশে কোনো নিয়ম নেই, কোনো আইন নেই।'

স্কুলে পাঠ দান বন্ধ করে রাজনৈতিক অনুষ্ঠানের বিষয়ে কথা বলতে ডিগ্রীর চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।

কর্মী সমাবেশের সভাপতি চরগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর ভক্ত মোল্লা দুদুর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু তিনিও ফোন রিসিভ করেন নাই। পরে অনুষ্ঠানটির সঞ্চালক চরগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোবাইল ফোনে বলেন, 'মাইকিং শুরু হয়েছে অনেক পড়ে। আর মন্ত্রী সাহেব এসেছে বিকাল ৪টার দিকে। এতে স্কুলের ক্লাসের কোনো ক্ষতি হওয়ার কথা না। আর একজন মন্ত্রীকে স্কুলে এনে কিছু দাবির কথা বলা হয়েছে তাই স্কুল মাঠে অনুষ্ঠান করা হয়েছে।’


এ বিষয়ে ইসলামপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে স্কুল বা পাঠদান কার্যক্রম বন্ধ রেখে কোনো রাজনৈতিক অনুষ্ঠান করার সুযোগ নেই।  কে কীভাবে অনুষ্ঠানটি করেছে তাদেরকে জিজ্ঞাসা করেন। কেউ অভিযোগ দিলে আমি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

চর গেয়ালীনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর ভক্ত মোল্লা দুদুর সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম মন্ত্রী ফরিদুল হক খান দুলাল। এ ছাড়াও কর্মী সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ ৫ জনকে বিশেষ অতিথি করা হয়।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com