BD Campus || Online Newsportal in Bangladesh

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অনুমতি না নিয়েই স্কুল মাঠে সড়ক নির্মাণ কাজের ঠিকাদার পাথরসহ বিভিন্ন সামগ্রী রাখায় শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে পড়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।অলংকারপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, রাতের অন্ধকারে স্কুলের খেলার মাঠে খোয়া, পাথর, বালি, পিচ ও নির্মাণ সামগ্রী রাখার কারণে আমাদের খেলাধুলা

 
সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
স্কুল মাঠে নির্মাণসামগ্রী, খেলাধুলা বন্ধ
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ১০:০৬ পিএম |

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অনুমতি না নিয়েই স্কুল মাঠে সড়ক নির্মাণ কাজের ঠিকাদার পাথরসহ বিভিন্ন সামগ্রী রাখায় শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে পড়েছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অলংকারপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, রাতের অন্ধকারে স্কুলের খেলার মাঠে খোয়া, পাথর, বালি, পিচ ও নির্মাণ সামগ্রী রাখার কারণে আমাদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। দ্রুত খেলার পরিবেশ সৃষ্টি করার জন্য দাবি জানাই।

স্থানীয় এলাকাবাসী বলেন, ঠিকাদার কাজের শুরুতেই নিন্মমানের ইট ও খোয়া ব্যবহার করে আসছে। বিষয়টি নিয়ে তাকে বারবার বলা হলেও কোনো কর্ণপাত করছে না। আবার কোনো অনুমতি না নিয়ে স্কুলের খেলার মাঠে নির্মাণ সামগ্রী রেখে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ করে দিয়েছে।

শালমারা-জঙ্গল সড়ক নির্মাণ কাজের ঠিকাদার হাবিবুর রহমান বলেন, নির্মাণ সামগ্রী রাখার জায়গা না থাকায় স্কুলের প্রধান শিক্ষকের অনুমতি নিয়েই মাঠে নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। স্কুলের শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী কিনে দিতে চেয়েছি। তবে অনুমতি না নিয়ে রাখার অভিযোগ প্রসঙ্গে বললে তিনি এড়িয়ে গিয়ে দেখা করতে চান।


অলংকারপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম বলেন, সড়ক নির্মাণ কাজের জন্য আনা পাথর ভর্তি একটি ট্রাক বিদ্যালয়ের খেলার মাঠে এসে বিনা অনুমতিতে পাথর নামাতে থাকে। তাদের নিষেধ করলে, ট্রাক উঠাতে সমস্যার অজুহাতে নামানোর পর সরিয়ে নিতে চায়। পরে রাতের অন্ধকারে বিদ্যালয়ের মাঠে পাথর, পিচ, বালিসহ নির্মাণ সামগ্রী রেখেছে। তাদের সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করলেও সরিয়ে নিচ্ছে না। এতে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে পড়েছে। বিষয়টি কমিটিকে জানানো হয়েছে।

জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান কল্লোল কুমার বসু বলেন, সড়ক নির্মাণ কাজের ঠিকাদার তার ইচ্ছা মতো কাজ করছে। স্কুলের মাঠে কারো অনুমতি ছাড়াই নির্মাণ সামগ্রী রেখে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ করে দিয়েছে।


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com