BD Campus || Online Newsportal in Bangladesh

গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে বগুড়ার গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।ভোররাত থেকে বগুড়া জেলায় গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে সকাল থেকে দু একজন করে ভোটার তাদের ভোট দিতে এসেছেন এবং নির্বিঘ্নে ভোট প্রদান করেছেন। গাবতলী উপজেলার চকবোচাই ও পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে দেখা

 
সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
বগুড়ার তিন উপজেলায় চলছে ভোটগ্রহণ
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪, ১০:৩৪ এএম |

গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে বগুড়ার গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলায় বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে।

ভোররাত থেকে বগুড়া জেলায় গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে সকাল থেকে দু একজন করে ভোটার তাদের ভোট দিতে এসেছেন এবং নির্বিঘ্নে ভোট প্রদান করেছেন। গাবতলী উপজেলার চকবোচাই ও পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে। বৃষ্টিকে উপেক্ষা করে ভোটাররা ভোট দিতে আসছেন।

পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আসাদুজ্জামান জানান, সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। বৃষ্টির মধ্যে ভোটগ্রহণ চলছে। ভোটের পরিবেশ ভাল। এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৩৮৮৭ ভোট। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১৮৭১ জন ও মহিলা ভোটার রয়েছে ২০১৬ জন। প্রতি দুই ঘণ্টা পরপর ভোটের আপডেট দেয়া হবে বলেও জানান তিনি।

এই কেন্দ্রের ১০ বুথে দায়িত্বরতদের কাছ থেকে জানা যায় ভোট শুরুর ১ ঘণ্টায় মোট ৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

গাবতলী উপজেলা নির্বাচনে ৪ জন চেয়ারম্যান প্রার্থী। এদের মধ্যে রফি নেওয়াজ খাঁন রবিন আনারস প্রতীকে, আতাউর রহমান হেলিকপ্টার প্রতীক, অরুণ কান্তি রায় সিটন ঘোড়া প্রতীক এবং সাহানুর ইসলাম মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই উপজেলায় ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত বগুড়ার গাবতলী উপজেলা। গাবতলী উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে এ উপজেলায় মোট ভোটার রয়েছে ২ লাখ ৮০ হাজার ৬শ ২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৪১ হাজার ৩'শ ২৩ জন ও মহিলা ভোটার ১ লাখ ৩৯ হাজার ৬'শ ৫ জন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রথম ধাপে বগুড়ার তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে শুধু সোনাতলা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে যুবলীগ নেতা ফিদা হাসান বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

তিন উপজেলায় মোট ভোট কেন্দ্র ২২২টি। মোট ভোটার সংখ্যা ৬লাখ ৪১ হাজার ০৮৭। এর মধ্যে সারিয়াকান্দি উপজেলার মোট ভোটার ১ লাখ ৯৪ হাজার ২৯৮ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৭১ টি যার মধ্যে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ৩৬ টি।

সোনাতলা উপজেলায় ভোটার রয়েছে ১ লাখ ৬৬ হাজার ১৬১ জন। ভোট কেন্দ্র ৫৩টি। এর মধ্যে ১৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এ ছাড়া গাবতলী উপজেলায় মোট ভোটার ২ লাখ ৮০ হাজার ৬২৮। ভোট কেন্দ্র রয়েছে ৯৮টি। যার সবগুলো ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন নির্বাচন কর্তকর্তা।

এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, ভোটগ্রহণ অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে প্রতিটি ইউনিয়নে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ৩ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন র‌্যাব, পর্যাপ্ত পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। একাধিক স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।


বিডি ক্যাম্পাস/সিআর/জেডএইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com