BD Campus || Online Newsportal in Bangladesh

৮ মে বুধবার রাত ৩ টা থেকে বগুড়ার শেরপুর উপজেলায় বৃষ্টি শুরু হয়। মুষলধারে চলা বৃষ্টি সকাল ৮টা পর্যন্ত স্থায়ী হয়। খেটে খাওয়া ও জরুরী কাজে বের হওয়া মানুষের কথা ভেবে ভোর ৬টা ১৩ মিনিটে সরকারি গাড়িতে আনসার সদস্যদের নিয়ে উপজেলার ঢাকা বগুড়া মহাসড়কে বের হয়ে পড়েন শেরপুর উপজেলা নির্বাহী

 
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
বৃষ্টিস্নাত ভোরে খেটে খাওয়া মানুষের পাশে ইউএনও মো. সুমন জিহাদী
শহিদুল ইসলাম শাওন, জেলা প্রতিনিধি, বগুড়া:
প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪, ৯:৩৩ এএম |

৮ মে বুধবার রাত ৩ টা থেকে বগুড়ার শেরপুর উপজেলায় বৃষ্টি শুরু হয়। মুষলধারে চলা বৃষ্টি সকাল ৮টা পর্যন্ত স্থায়ী হয়। খেটে খাওয়া ও জরুরী কাজে বের হওয়া মানুষের কথা ভেবে ভোর ৬টা ১৩ মিনিটে সরকারি গাড়িতে আনসার সদস্যদের নিয়ে উপজেলার ঢাকা বগুড়া মহাসড়কে বের হয়ে পড়েন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুমন জিহাদী। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে জরুরী কাজে বের হওয়া মানুষদের ও রিক্সাচালকদেরকে রেইনকোর্ট প্রদান করেন তিনি। রেইনকোর্ট প্রদানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। কমেন্ট বক্সে প্রশংসায় ভাসছেন ইউএনও।
 
এ প্রসঙ্গে সকাল সাড়ে ৮ টায় শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন জিহাদীর সাথে কথা হয়। তিনি বলেন, ‘হঠাৎ বৃষ্টি। তবুও, মানুষকে বের হতে হবে ঘর থেকে, মানুষের জন্য, আমার বা আপনার জন্য। আর যে খেটে খাওয়া মানুষগুলো আমাকে বা আপনাকে গন্তব্যে পৌঁছে দিবে তাদেরকে একটু সেবা দিতে রাস্তায় বের হওয়া। হয়তবা তারা তাদের জীবিকার তাগিদে রাস্তায় বের হয়েছে! কিন্তু, তাদের দ্বারা আমার আপনারও প্রয়োজন মিটছে। তাদেরকে বৃষ্টির হাত থেকে বাঁচাতেই এই প্রয়াস।’

ইউএনও মো. সুমন জিহাদী ২০২৩ সালের ১২ ডিসেম্বর বগুড়ার শেরপুর উপজেলায় যোগদান করেন। এরপর থেকেই সরকারি রুটিন দায়িত্বপালনের পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক ও মানবিক কাজের জন্য তিনি প্রশংসিত হচ্ছেন। 


ঊল্লেখ্য, মো. সুমন জিহাদী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মো. শাহজাহান আলী ও তাসলিমা খাতুন কহিনুর দম্পতির সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী নিয়ে ৩৪তম বিসিএসের মাধ্যমে এডমিন (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। এছাড়াও, যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।


বিডি ক্যাম্পাস/শহিদুল ইসলাম শাওন/সিআর/জেড এইচ







আরও খবর


 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com