BD Campus || Online Newsportal in Bangladesh

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২ মার্চ আয়োজন করা হতে পারে। চলতি সপ্তাহের শেষ দিকে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় এ তারিখ চূড়ান্ত করা হতে পারে বলে জানা গেছে।বুয়েটের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মার্চের প্রথম সপ্তাহে বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে। আগামী মঙ্গলবার (২৬

 
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী       বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান       যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা       ৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি       ৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’       নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ        একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে      
বুয়েট ভর্তি পরীক্ষা হতে পারে ২ মার্চ
বিডি ক্যাম্পাস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৫:৫৬ পিএম আপডেট: ২৩.১২.২০২৩ ৬:০২ পিএম |

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ২ মার্চ আয়োজন করা হতে পারে। চলতি সপ্তাহের শেষ দিকে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় এ তারিখ চূড়ান্ত করা হতে পারে বলে জানা গেছে।

বুয়েটের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মার্চের প্রথম সপ্তাহে বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজনের চিন্তাভাবনা করা হচ্ছে। আগামী মঙ্গলবার (২৬ ডিসেম্বর) অথবা বুধবার (২৭ ডিসেম্বর) ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে বুয়েটের একটি বিভাগের অধ্যাপক বলেন, ‘২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে প্রাথমিকভাবে আমরা একটি তারিখ ভেবেছি। মার্চের প্রথম সপ্তাহের প্রথম শনিবার (২ মার্চ) বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজন করার বিষয়ে ভাবা হচ্ছে। তবে এটি এখনো চূড়ান্ত নয়। ভর্তি কমিটির সদস্যরা চাইলে পরবর্তীতে তারিখ পরিবর্তন করতে পারেন।’


ওই অধ্যাপক আরও বলেন, ‘মার্চে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রয়েছে। আমরা এমনভাবে তারিখ নির্ধারণ করতে চাই যেন একটি ভর্তি পরীক্ষার সাথে আরেকটি কোনোভাবে সম্পৃক্ত না হয়। সেজন্য অনেক ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেওয়া হবে।’


জানা গেছে, এবারও দুই ধাপে বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে বুয়েট ক্যাম্পাসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাক-নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে প্রশ্নের মানের ২৫ শতাংশ কেটে নেয়া হবে। 


বিডি ক্যাম্পাস/সিআর/জেড এইচ









 সর্বশেষ সংবাদ

যথাযথভাবে জনগণের সেবা দিতে চান ইউএনও কাবেরী
বগুড়ার শেরপুরে ভয়াবহ আগুনে পুড়ল অনুমোদনহীন জ্বালানি তেলের দোকান
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৩০ জুনই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা; জরুরি বিজ্ঞপ্তি জারি
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে ফেসবুকে ‘গুজব’
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
একাদশে ভর্তি আবেদনে ‘লিঙ্গ অপশন’ জটিলতা কেটেছে
আরো খবর ⇒

 সর্বাধিক পঠিত

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বাড়ানো নিয়ে যা জানা গেল
শনিবারে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
বেসরকারি স্কুলের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ
৫ম গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ নিয়ে যা জানাল এনটিআরসিএ
যে মাস থেকে সর্বজনীন পেনশনের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা
৯৬ হাজার পদের বিপরীতে আবেদন মাত্র ২৩ হাজার; খালি পদ পূরণে যা জানাল এনটিআরসিএ
নতুন শিক্ষাক্রমে এসএসসিতে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ
সম্পাদক ও প্রকাশক: মো: জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো: আমিনুর রহমান
৩৭/২ জামান টাওয়ার (লেভেল-১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২
ই মেইল : bd-campus@gmail.com, bd-campus@yahoo.com